শনিবার, ২০শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

বিচ্ছেদের পর কঠিন সময়ের গল্প শোনালেন মিথিলা

বিনোদন ডেস্ক:

বিচ্ছেদের পরের সময়টা কীভাবে কাটিয়েছেন, সেই অভিজ্ঞতা নিয়ে খোলাখুলি কথা বলেছেন জনপ্রিয় অভিনেত্রী ও উপস্থাপিকা রাফিয়াথ রশিদ মিথিলা। সম্প্রতি এক পডকাস্টে মিথিলা জানিয়েছেন, সেই সময়টা ছিল তার জীবনের অন্যতম চ্যালেঞ্জিং অধ্যায়।

তিনি বলেন, বিচ্ছেদের পর প্রথমদিকে তিনি একেবারে একা হয়ে পড়েন এবং বাস্তবিক অর্থেই ‘সিঙ্গেল মাদার’ হিসেবে জীবনযাপন শুরু করেন। তখন তার মেয়ে আইরার বয়স ছিল মাত্র এক থেকে দেড় বছর। এতটুকু একটি শিশুকে নিয়ে সমাজের নানা দৃষ্টি, পরিবারের প্রত্যাশা, গণমাধ্যমের আগ্রহ—সব মিলিয়ে ছিল এক কঠিন পরিস্থিতি। কীভাবে এসব সামলাবেন, সেটাই ছিল তার সবচেয়ে বড় দুশ্চিন্তা।

মিথিলা বলেন, “মাতৃত্ব কোনো সহজ বিষয় নয়। তখন আমাকে শুধু মা হিসেবে নয়, একজন দায়িত্বশীল মানুষ, একা অভিভাবক, সমাজের রক্তচক্ষু সামলানো একজন নারী হিসেবেও টিকে থাকতে হয়েছিল।”

তবে তিনি কৃতজ্ঞ যে, আইরা কখনো তার বাবার ভালোবাসা থেকে বঞ্চিত হয়নি। মিথিলা জানান, “ওর বাবার সঙ্গে ওর খুব ভালো সম্পর্ক। এখনো ও বাবার সঙ্গে সময় কাটায়, একসঙ্গে ঘুরতে যায়, মাঝেমধ্যে বাবার বাসায় থেকেও আসে। আমি যেমন মায়ের দায়িত্ব পালন করছি, তেমনি ওর বাবাও কম বেশি দায়িত্ব পালন করছেন। আমরা এখনো কো-প্যারেন্টিং করছি।”

এই সাক্ষাৎকারে মিথিলা তুলে ধরেছেন একজন সিঙ্গেল মাদার হিসেবে তার লড়াই, দায়িত্ববোধ এবং মেয়ের ভবিষ্যৎ গড়ার জন্য নিজের দৃঢ় অবস্থান। একই সঙ্গে তিনি সমাজকে এ বার্তা দিয়েছেন—একজন নারী একাই সন্তান বড় করতে পারেন, যদি থাকে আত্মবিশ্বাস, সহনশীলতা ও মমতা।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

এই বিভাগের আরও সংবাদ >

সর্বশেষঃ