শুক্রবার, ১৯শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

পূর্বাচল প্লট কেলেঙ্কারি: শেখ হাসিনা-রেহানাসহ ১০০ জনকে আদালতে হাজির হতে গেজেট প্রকাশ

নিজস্ব প্রতিবেদক:

পূর্বাচল নতুন শহর প্রকল্পে সরকারি প্লট বরাদ্দে দুর্নীতির অভিযোগে দায়ের করা ছয়টি মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তাঁর বোন শেখ রেহানা, ছেলে সজীব ওয়াজেদ জয়সহ ১০০ জনের বিরুদ্ধে গেজেট প্রকাশ করেছে আদালত। এই গেজেট গত ৩ জুলাই বাংলাদেশ সরকারি মুদ্রণালয় (বিজি প্রেস) থেকে প্রকাশ করা হয়। এতে আসামিদের আগামী ধার্য তারিখে আদালতে হাজির হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জজ জাকির হোসেন গালিব সই করা গেজেটে বলা হয়েছে, “তফশিলভুক্ত আসামিদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি রয়েছে এবং তাঁরা বিচারে সোপর্দ হওয়া এড়াতে আত্মগোপনে রয়েছেন বলে আদালতের বিশ্বাস। তাঁদের গ্রেফতারের সম্ভাবনাও ক্ষীণ। সেহেতু ক্রিমিনাল ল’ (অ্যামেন্ডমেন্ট) অ্যাক্ট, ১৯৫৮ এর ৬(১৩) ধারায় আগামী নির্ধারিত তারিখে আদালতে হাজির হতে নির্দেশ দেওয়া হলো। অন্যথায় অনুপস্থিতিতেই বিচার কার্যক্রম শুরু হবে।”

এ বিষয়ে দুদকের প্রসিকিউটর মীর আহমেদ আলী সালাম জানিয়েছেন, “প্লট বরাদ্দে দুর্নীতির অভিযোগে দায়েরকৃত ছয়টি মামলার গেজেট প্রকাশের নির্দেশ দিয়েছিলেন আদালত। সেই অনুযায়ী গেজেট বিজি প্রেস থেকে প্রকাশিত হয়েছে। আগামী ২০ জুলাই মামলাগুলোর পরবর্তী শুনানির দিন নির্ধারিত হয়েছে। নির্ধারিত দিনে আসামিরা আদালতে হাজির না হলে তাদের অনুপস্থিতিতেই বিচার শুরু হবে।”

মামলার বিবরণ

২০২৪ সালের ১২ থেকে ১৪ জানুয়ারি সময়কালে দুর্নীতি দমন কমিশনের (দুদক) তিন কর্মকর্তা—উপ-পরিচালক সালাহউদ্দিন, সহকারী পরিচালক আফনান জান্নাত কেয়া ও এসএম রাশেদুল হাসান ছয়টি মামলা দায়ের করেন। এসব মামলায় প্রধান আসামি হিসেবে শেখ হাসিনা, শেখ রেহানা, সজীব ওয়াজেদ জয়, টিউলিপ সিদ্দিক, রাদওয়ান মুজিব সিদ্দিক, আজমিনা সিদ্দিক ও পুতুলসহ মোট ১০০ জনকে আসামি করা হয়।

তদন্ত শেষে চলতি বছরের ১০ মার্চ আদালতে চার্জশিট দাখিল করেন তদন্তকারী কর্মকর্তারা। মামলাগুলোর মধ্যে প্রতিটির আসামির সংখ্যা ধাপে ধাপে বাড়তে থাকে। শুরুতে কিছু মামলায় ৮-১৫ জন আসামি থাকলেও তদন্তে নতুন ব্যক্তিদের সম্পৃক্ততা পাওয়ায় একাধিক মামলায় ১৮ জন পর্যন্ত আসামি হন।

গুরুত্বপূর্ণ মামলার সারসংক্ষেপ:

  • ১৪ জানুয়ারি: উপ-পরিচালক সালাহউদ্দিন শেখ হাসিনাসহ ৮ জনকে আসামি করে মামলা করেন। তদন্তে ৪ জন যুক্ত হয়ে চূড়ান্ত আসামির সংখ্যা হয় ১২।
  • ১৩ জানুয়ারি: শেখ রেহানাকে প্রধান আসামি করে শেখ হাসিনা ও টিউলিপসহ ১৫ জনের বিরুদ্ধে মামলা হয়; পরে আসামির সংখ্যা দাঁড়ায় ১৭।
  • ১৩ জানুয়ারি: আজমিনা সিদ্দিককে প্রধান আসামি করে ১৬ জনের বিরুদ্ধে মামলা হয়; পরে তা বেড়ে হয় ১৮।
  • ১২ জানুয়ারি: শেখ হাসিনা ও পুতুলসহ ১৬ জনের বিরুদ্ধে মামলা; তদন্ত শেষে চার্জশিটে আসামি ১৮ জন, সাক্ষী ১৬ জন।

দায়ের করা ছয়টি মামলায় শেখ হাসিনা, শেখ রেহানা, সজীব ওয়াজেদ জয়, টিউলিপ সিদ্দিক, রাদওয়ান মুজিব সিদ্দিক, আজমিনা সিদ্দিক ও পুতুলসহ মোট ১০০ জনকে আসামি করা হয়েছে। মামলাগুলোর তদন্ত শেষে চলতি বছরের ১০ মার্চ আদালতে চার্জশিট দাখিল করেন তদন্ত কর্মকর্তারা।

প্রত্যেক মামলায় আসামিদের সংখ্যা শুরুতে নির্দিষ্ট থাকলেও তদন্তে নতুন নাম যুক্ত হওয়ায় পরে তা বেড়ে যায়। বিভিন্ন মামলায় আসামির সংখ্যা ১২ থেকে ১৮ জন পর্যন্ত দাঁড়ায়। এসব মামলার পরবর্তী শুনানি আগামী ২০ জুলাই নির্ধারিত হয়েছে। আদালতের নির্দেশ অনুযায়ী, ওই তারিখের মধ্যে আসামিদের আদালতে হাজির হতে হবে। হাজির না হলে তাঁদের অনুপস্থিতিতেই বিচার কার্যক্রম শুরু হবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

এই বিভাগের আরও সংবাদ >

সর্বশেষঃ