শুক্রবার, ১লা মে, ২০২৬ খ্রিস্টাব্দ

সেনাবাহিনীর বৃক্ষরোপণ অভিযান-২০২৫ উদ্বোধন করলেন সেনাপ্রধান

নিজস্ব প্রতিবেদক:

বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান আজ সোমবার (৮ জুলাই) আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেছেন সেনাবাহিনীর বৃক্ষরোপণ অভিযান-২০২৫।

এ উপলক্ষ্যে তিনি ঢাকা সেনানিবাসের নির্ঝর আবাসিক এলাকায় একটি গাছের চারা রোপণ করেন। এ সময় ঢাকাসহ দেশের সকল সেনানিবাস, ডিওএইচএস এবং জলসিঁড়ি আবাসন প্রকল্পে একযোগে বৃক্ষরোপণ কর্মসূচির সূচনা ঘোষণা করা হয়।

‘পরিকল্পিত বনায়ন করি, সবুজ বাংলাদেশ গড়ি’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে সেনাবাহিনীর উদ্যোগে ফলজ, বনজ, ঔষধি এবং সৌন্দর্য্যবর্ধক প্রজাতির গাছের চারা রোপণ করা হচ্ছে। এই কর্মসূচি চলবে আগামী সেপ্টেম্বর ২০২৫ পর্যন্ত।

সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়, দেশের বনজ সম্পদ বৃদ্ধি, পরিবেশগত ভারসাম্য রক্ষা এবং সবুজায়নের মাধ্যমে জলবায়ু পরিবর্তনের নেতিবাচক প্রভাব মোকাবিলা করাই এই উদ্যোগের মূল লক্ষ্য।

এই কর্মসূচির আওতায় সেনানিবাসের প্রশিক্ষণ ও ফায়ারিং রেঞ্জ এলাকাসহ ডিওএইচএস এবং জলসিঁড়ি প্রকল্পে বিপুল সংখ্যক বৃক্ষ রোপণ করা হবে।

উদ্বোধনী আয়োজনে সেনাসদর ও লজিস্টিকস এরিয়ার উর্ধ্বতন সামরিক কর্মকর্তা, জেসিও এবং অন্যান্য পদবির সেনাসদস্যগণ উপস্থিত ছিলেন।

সেনাবাহিনীর এ ধরনের পরিবেশবান্ধব উদ্যোগকে দেশের পরিবেশ রক্ষায় একটি সময়োপযোগী এবং গঠনমূলক পদক্ষেপ হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

এই বিভাগের আরও সংবাদ >

সর্বশেষঃ