শনিবার, ২রা মে, ২০২৬ খ্রিস্টাব্দ

বিমান বাহিনীর সেফটি প্রোগ্রাম ম্যানেজমেন্ট কোর্সের সনদপত্র বিতরণ অনুষ্ঠিত

অনলাইন ডেস্ক:

বাংলাদেশ বিমান বাহিনীর ৪৫তম সেফটি প্রোগ্রাম ম্যানেজমেন্ট কোর্সের সনদপত্র বিতরণ অনুষ্ঠান বৃহস্পতিবার ফ্লাইট সেফটি ইনস্টিটিউটে অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উড্ডয়ন নিরাপত্তা পরিদপ্তরের পরিচালক এয়ার কমোডর সাদিকুর রহমান চৌধুরী। তিনি কোর্সে অংশগ্রহণকারী প্রশিক্ষণার্থীদের মাঝে সনদপত্র বিতরণ করেন এবং প্রশিক্ষণ সফলভাবে সম্পন্ন করার জন্য সবাইকে অভিনন্দন জানান।

কোর্সে বাংলাদেশ বিমান বাহিনীর সদস্যদের পাশাপাশি নৌবাহিনীর একজন সদস্যসহ মোট ২২ জন প্রশিক্ষণার্থী অংশগ্রহণ করেন।

প্রধান অতিথি তার বক্তব্যে প্রশিক্ষণার্থীদের পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন ও উড্ডয়ন নিরাপত্তা নিশ্চিত করতে আহ্বান জানান। তিনি বলেন, “নিরাপদ আকাশ পরিবহন নিশ্চিত করতে হলে প্রতিটি সদস্যকে দায়িত্বশীল ও সচেতন হতে হবে। সেফটি প্রোগ্রাম বিষয়ক এই প্রশিক্ষণ তারই একটি গুরুত্বপূর্ণ অংশ।”

অনুষ্ঠানে বিমান বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, নৌবাহিনীর প্রতিনিধি এবং সশস্ত্র বাহিনী বিভাগের আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

এই বিভাগের আরও সংবাদ >

সর্বশেষঃ