,

টি–টোয়েন্টি বিশ্বকাপ নিশ্চিত করল ১৫ দেশ, ইতিহাস গড়ল ইতালি

আফসার রেজা, ক্রীড়া সাংবাদিক:

২০২৬ সালের আইসিসি টি–টোয়েন্টি বিশ্বকাপের মূল পর্বে এখন পর্যন্ত ১৫টি দেশের অংশগ্রহণ নিশ্চিত হয়েছে। সবশেষ ইউরোপ অঞ্চলের বাছাইপর্ব পেরিয়ে প্রথমবারের মতো বিশ্বকাপে জায়গা করে নিয়েছে ইতালি। একই দিন বিশ্বকাপে জায়গা পায় নেদারল্যান্ডসও।

আগামী টি–টোয়েন্টি বিশ্বকাপ যৌথভাবে আয়োজিত হবে ভারত ও শ্রীলঙ্কায়। এবারের আসরেও মোট ২০টি দল অংশ নেবে। এর মধ্যে আয়োজক হিসেবে ভারত ও শ্রীলঙ্কা স্বয়ংক্রিয়ভাবে খেলার সুযোগ পেয়েছে।

২০২৪ সালের টি–টোয়েন্টি বিশ্বকাপ সুপার এইটে উঠেছিল এমন সাতটি দল—বাংলাদেশ, আফগানিস্তান, অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, ওয়েস্ট ইন্ডিজ ও যুক্তরাষ্ট্র—২০২৬ বিশ্বকাপে সরাসরি খেলার যোগ্যতা অর্জন করেছে। আয়োজক ভারতকে এই হিসাবের বাইরে রাখা হয়েছে।

২০২৪ বিশ্বকাপের প্রথম রাউন্ড থেকে বাদ পড়লেও র‌্যাঙ্কিংয়ের ভিত্তিতে বিশ্বকাপে জায়গা করে নিয়েছে পাকিস্তান, নিউজিল্যান্ড ও আয়ারল্যান্ড। এ নিয়ে র‌্যাঙ্কিংয়ের মাধ্যমে তিনটি দেশ সুযোগ পেল।

বাছাইপর্ব পেরিয়ে সবচেয়ে আগে মূল পর্বে জায়গা করে নেয় কানাডা, যারা আমেরিকা অঞ্চলের কোয়ালিফায়ার জিতে ১৩তম দল হিসেবে নাম লেখায়। এরপর ইউরোপ অঞ্চল থেকে ইতালি ও নেদারল্যান্ডস টিকিট নিশ্চিত করে। এর ফলে এখন পর্যন্ত মোট ১৫টি দেশ নিশ্চিত হয়েছে ২০২৬ টি–টোয়েন্টি বিশ্বকাপে।

এই তালিকায় রয়েছে—ভারত, শ্রীলঙ্কা, বাংলাদেশ, আফগানিস্তান, অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, ওয়েস্ট ইন্ডিজ, যুক্তরাষ্ট্র, পাকিস্তান, নিউজিল্যান্ড, আয়ারল্যান্ড, কানাডা, ইতালি ও নেদারল্যান্ডস

এদিকে আফ্রিকা অঞ্চল থেকে দুটি, এশিয়া অঞ্চল থেকে দুটি এবং পূর্ব এশিয়া–প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল থেকে একটি দল মূল পর্বে অংশ নেবে। এই অঞ্চলের বাছাইপর্ব এখনো শুরু হয়নি।

বিশ্বকাপে প্রথমবার খেলতে চলা ইতালির জন্য এটি একটি ঐতিহাসিক অর্জন। মূলত ফুটবল নিয়েই পরিচিত দেশটি এবার ক্রিকেটেও আন্তর্জাতিক মঞ্চে নিজের উপস্থিতি জানান দিচ্ছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

এই বিভাগের আরও সংবাদ >

সর্বশেষঃ