বৃহস্পতিবার, ১৮ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

রাজনীতি নিয়ে হতাশ কঙ্গনা

বিনোদন ডেস্ক:

গত বছর হিমাচল প্রদেশের মান্ডি আসন থেকে বিপুল ভোটে জয়ী হয়ে সংসদ সদস্য হয়েছিলেন বলিউড অভিনেত্রী কঙ্গনা রানাউত। কিন্তু এক বছরের মধ্যেই রাজনীতি নিয়ে বিরক্তি প্রকাশ করেছেন তিনি। সাধারণ মানুষের নালা পরিষ্কার ও রাস্তা সাফাইয়ের মতো সমস্যার অভিযোগে বিরক্ত কঙ্গনা জানিয়েছেন, রাজনীতির বাস্তবতা তাঁর কল্পনার চেয়ে ভিন্ন।

সংসদ সদস্য হওয়ার পর রাজনীতিতে কঙ্গনার আগ্রহ কমেছে বলেই ইঙ্গিত মিলেছে। তিনি জানান, সংসদ সদস্য হিসেবে কাজ শুরু করার আগে ধারণা ছিল, মাত্র ৬০–৭০ দিন সংসদে উপস্থিত থাকলেই চলবে। বাকি দিনগুলো নিজের মতো কাজ করা যাবে। কিন্তু বাস্তবতা ভিন্ন। অনেক সময় ও পরিশ্রম দিতে হচ্ছে, যা তিনি ভাবেননি।

কঙ্গনার কথায়, “আমি ভাবিনি সংসদ সদস্য হিসেবে এতটা পরিশ্রম করতে হবে। আমার মনে হয়েছিল, বিষয়টা বেশ হালকা হবে। কিন্তু এখানে দায়িত্ব অনেক।”

অভিনয়জগৎ থেকে কঙ্গনার দূরত্বও বেড়েছে। এমপি হওয়ার পর এখন পর্যন্ত নতুন কোনো চলচ্চিত্রে কাজ শুরু করেননি তিনি। শুধু একটি ছবি—‘ইমার্জেন্সি’—মুক্তি পেয়েছে, যার কাজ তিনি সাংসদ হওয়ার আগেই শেষ করেছিলেন। তবে শোনা যাচ্ছে, শিগগিরই তিনি একটি হলিউড ছবির কাজ শুরু করবেন।

এদিকে তাঁর ধারাবাহিক হতাশামূলক মন্তব্য ঘিরে বিজেপির অভ্যন্তরেও অস্বস্তি তৈরি হয়েছে। হিমাচল প্রদেশের মন্ত্রী জগৎ সিং নেগি বলেন, “কাজ ভালো না লাগলে কঙ্গনার উচিত সংসদ সদস্য পদ থেকে অবিলম্বে ইস্তফা দেওয়া।”

বিজেপি নেতাদের অনেকে মনে করছেন, কঙ্গনার এ ধরনের মন্তব্য দল এবং তাঁর নির্বাচনী এলাকার প্রতি দায়িত্বজ্ঞানহীন আচরণ। রাজনীতির বাস্তব চিত্র সামনে এসে তাঁকে যেন একপ্রকার বিব্রত করেছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

এই বিভাগের আরও সংবাদ >

সর্বশেষঃ