,

বনানীতে সিএনজিচালকদের সড়ক অবরোধ

নাসরিন সুলতানা, স্টাফ রিপোর্টার:

রাজধানীর বনানীতে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) প্রধান কার্যালয়ের সামনে রোববার (১৩ জুলাই) দুপুর ১২টার দিকে সড়ক অবরোধ করেছেন ঢাকা মহানগরের সিএনজি অটোরিকশাচালকেরা।

সিএনজির রুট নির্ধারণসহ বিভিন্ন দাবিতে এ কর্মসূচি পালন করছেন তারা। অবরোধ শুরুর পরপরই বনানী থেকে মহাখালীগামী সড়কে তীব্র যানজট সৃষ্টি হয়। গাড়ি চলাচল বন্ধ হয়ে যাওয়ায় দুর্ভোগে পড়েন যাত্রীরা। ক্ষোভ প্রকাশ করেন অনেকেই।

অবরোধকারীরা জানান, সিএনজির জন্য নির্দিষ্ট রুট বরাদ্দ না থাকায় তারা নানা হয়রানির শিকার হচ্ছেন। এ সমস্যার স্থায়ী সমাধানের দাবিতেই তারা সড়কে নেমেছেন।

দেখা গেছে, অনেক চালক প্রতিবাদের প্রতীক হিসেবে শরীরে কাফনের কাপড় জড়িয়ে আন্দোলনে অংশ নিয়েছেন। তবে অ্যাম্বুল্যান্স ও বিমানবন্দরের দিকে যাওয়া যানবাহনগুলোকে চলাচলের অনুমতি দেওয়া হচ্ছে, অন্য সব ধরনের গাড়ির গতি বন্ধ করে রাখা হয়েছে।

আন্দোলনকারীরা জানিয়েছেন, দাবি আদায় না হওয়া পর্যন্ত সড়ক অবরোধ কর্মসূচি চলবে। তাদের ভাষায়, “এর আগেও আমরা একাধিকবার বিআরটিএর সঙ্গে আলোচনা করেছি। কিন্তু কোনো বাস্তব ফল পাইনি। এবার দাবি আদায় না হওয়া পর্যন্ত রাস্তা ছাড়ছি না।”

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

এই বিভাগের আরও সংবাদ >

সর্বশেষঃ