আরিফ হোসেন হারিছ, মুন্সীগঞ্জ প্রতিনিধি:
“ন্যায্য ও সম্ভাবনাময় বিশ্বে পছন্দের পরিবার গড়তে প্রয়োজন তারুণ্যের ক্ষমতায়ন”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে বিশ্ব জনসংখ্যা দিবস ২০২৫ উপলক্ষে মুন্সীগঞ্জের সিরাজদিখানে আলোচনা সভার আয়োজন করা হয়েছে।
সোমবার (১৪ জুলাই) বেলা ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা পরিবার পরিকল্পনা বিভাগের উদ্যোগে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা আফছানা পারভীন এবং সঞ্চালনা করেন সহকারী পরিবার পরিকল্পনা কর্মকর্তা সাইদুর রহমান।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজদিখান উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহিনা আক্তার।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. জামসেদ ফরিদি এবং উপজেলা কৃষি কর্মকর্তা আবু সাঈদ শুভ্র।
এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা প্রকৌশলী, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা, উপজেলা শিক্ষা কর্মকর্তা ও অন্যান্য দপ্তরের কর্মকর্তাবৃন্দ। সভায় পরিবার পরিকল্পনা বিভাগের কর্মকর্তা ও কর্মচারীরাও অংশ নেন।
আলোচনায় বক্তারা পরিকল্পিত পরিবার গঠনে জনসচেতনতা, তরুণদের অংশগ্রহণ এবং স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনার গুরুত্ব তুলে ধরেন।








