রবিবার, ১৯শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

আবু সাঈদ-মুগ্ধদের জাতীয় বীর ঘোষণায় হাইকোর্টের রুল

অনলাইন ডেস্ক:

জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানে শহীদ হওয়া আবু সাঈদ, মীর মুগ্ধ, ওয়াসিমসহ অন্যান্য শহীদদের কেন ‘জাতীয় বীর’ ঘোষণা করা হবে না— তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। সোমবার (১৪ জুলাই) বিচারপতি ফাহমিদা কাদেরের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

রুলে বলা হয়, শহীদদের একটি নির্ভরযোগ্য ও পূর্ণাঙ্গ তালিকা তৈরি করে তা গেজেট আকারে প্রকাশের নির্দেশ কেন দেওয়া হবে না, সে বিষয়ে সংশ্লিষ্টদের ব্যাখ্যা দিতে হবে।

এ ছাড়া, অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে ‘নতুন বাংলাদেশের জাতীয় সংস্কারক’ হিসেবে ঘোষণা করা হবে না কেন— সেই প্রশ্নও তোলা হয়েছে রুলে।

মন্ত্রিপরিষদ সচিব, আইন সচিবসহ সংশ্লিষ্টদের চার সপ্তাহের মধ্যে রুলের জবাব দিতে বলা হয়েছে।

আদালতে রিটের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট মোহাম্মদ আলী জিন্নাহ। রাষ্ট্রপক্ষে উপস্থিত ছিলেন সহকারী অ্যাটর্নি জেনারেল ইকরামুল কবির।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

এই বিভাগের আরও সংবাদ >

সর্বশেষঃ