রবিবার, ১৯শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

লন্ডনে বিমান বিধ্বস্ত, বিমানবন্দরের সব ফ্লাইট বাতিল

আন্তর্জাতিক ডেস্ক:

লন্ডনের সাউথেন্ড বিমানবন্দরে একটি উড়োজাহাজ বিধ্বস্ত হয়েছে। ঘটনার পরপরই বিমানবন্দরটির সকল ফ্লাইট বাতিল ঘোষণা করা হয়েছে। ব্রিটিশ সংবাদ সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, বিধ্বস্ত উড়োজাহাজটির দৈর্ঘ্য ছিল ১২ মিটার। এতে কতজন আরোহী ছিলেন, তা এখনও নিশ্চিত হওয়া যায়নি। বিভিন্ন সম্প্রচারমাধ্যমে প্রকাশিত ভিডিও ফুটেজে দেখা যায়, দুর্ঘটনাস্থল থেকে কালো ধোঁয়া উড়ছে।

রবিবার স্থানীয় সময় বিকেল ৪টার কিছু আগে সাউথেন্ড-অন-সি এলাকায় এই দুর্ঘটনা ঘটে। উড়োজাহাজটিতে আগুন ধরে গেলে জরুরি সেবা সংস্থাগুলো দ্রুত ঘটনাস্থলে পৌঁছে যায়।

এক্স (সাবেক টুইটার)-এ দেওয়া এক পোস্টে বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, পুলিশ, জরুরি উদ্ধারকারী দল এবং বিমান দুর্ঘটনা তদন্তকারীরা ঘটনাস্থলে উপস্থিত রয়েছেন। নিরাপত্তার কারণে পূর্বঘোষিত সকল ফ্লাইট বাতিল করা হয়েছে, যার মধ্যে পাঁচটি আন্তর্জাতিক ফ্লাইটও রয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

এই বিভাগের আরও সংবাদ >

সর্বশেষঃ