শনিবার, ৯ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ

ট্রাম্পের মতে সর্বকালের সেরা ফুটবলার পেলে

ক্রীড়া প্রতিবেদক:

২০২৬ ফুটবল বিশ্বকাপের আয়োজক দেশ যুক্তরাষ্ট্র। তার আগেই বিশ্বকাপের প্রস্তুতির অংশ হিসেবে দেশটিতে অনুষ্ঠিত হলো ফিফা ক্লাব বিশ্বকাপ। রোববার (বাংলাদেশ সময় দিবাগত রাত) নিউইয়র্কের মেটলাইফ স্টেডিয়ামে অনুষ্ঠিত টুর্নামেন্টের ফাইনাল ম্যাচে উপস্থিত ছিলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

ম্যাচ শেষে বিজয়ী দলের খেলোয়াড়দের হাতে ট্রফি ও পুরস্কার তুলে দেন প্রেসিডেন্ট ট্রাম্প। এ সময় গণমাধ্যমের সঙ্গে আলাপকালে ফুটবল বিষয়ক এক প্রশ্নে ট্রাম্প বলেন, ব্রাজিলের কিংবদন্তি পেলেই তাঁর চোখে সর্বকালের সেরা ফুটবলার।

ট্রাম্প বলেন, “অনেক বছর আগে, যখন আমি তরুণ ছিলাম, তখন তারা পেলেকে এখানে খেলতে এনেছিল। দলটি ছিল নিউইয়র্ক কসমস। এই জায়গাটা কানায় কানায় পূর্ণ ছিল—এটি ছিল এই স্টেডিয়ামের আগের সংস্করণ, আর খেলছিলেন পেলে। আমি নিজেকে বৃদ্ধ হিসেবে দেখাতে চাই না, কিন্তু সেটা অনেক বছর আগের কথা। আমি তখন তরুণ ছিলাম আর আমি পেলেকে দেখতে এসেছিলাম। তিনি ছিলেন দুর্দান্ত, সত্যিই অসাধারণ।”

উল্লেখ্য, পেলে ১৯৭৫ থেকে ১৯৭৭ সাল পর্যন্ত যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক কসমস ক্লাবের হয়ে খেলেন। এর মাধ্যমেই ফুটবল জনপ্রিয় করতে একটি বড় ভূমিকা রাখেন তিনি। সেই সময়ের কথা স্মরণ করেই পেলের প্রতি নিজের ভালোবাসার কথা জানান ট্রাম্প।

ট্রাম্প আরও বলেন, পেলে শুধু তাঁর প্রিয় ফুটবলারই নন, বরং তিনিই ফুটবল ইতিহাসের সর্বকালের সেরা খেলোয়াড়।

এমন এক সময়ে এই মন্তব্য এল যখন মেসি ও রোনালদোকে ঘিরে ‘সর্বকালের সেরা ফুটবলার’ বিতর্ক তুঙ্গে। তবে প্রেসিডেন্ট ট্রাম্পের মতে, আধুনিক ফুটবলের তারকাদের তুলনায় পেলের অবদান এবং উপস্থিতি ছিল অতুলনীয়।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

এই বিভাগের আরও সংবাদ >

সর্বশেষঃ