,

জো রুটের বিশ্ব রেকর্ড, ছাড়িয়ে গেলেন দ্রাবিড়কে

আফসার রেজা, ক্রীড়া প্রতিবেদক:

ইংল্যান্ডের সাবেক অধিনায়ক জো রুট টেস্ট ক্রিকেটে গড়েছেন নতুন এক বিশ্ব রেকর্ড। ভারতের সাবেক তারকা ক্রিকেটার রাহুল দ্রাবিড়কে ছাড়িয়ে তিনি এখন টেস্ট ইতিহাসে সবচেয়ে বেশি ক্যাচ নেওয়া ফিল্ডার।

সদ্য শেষ হওয়া লর্ডস টেস্টে ভারতের করুন নায়ারের ক্যাচ নিয়েই রুট এই রেকর্ড নিজের করে নেন। ১৫৬টি টেস্ট খেলে ২৯৭ ইনিংসে রুটের ক্যাচ সংখ্যা এখন ২১১টি।

এর আগে রাহুল দ্রাবিড় ছিলেন টেস্টে সবচেয়ে বেশি ক্যাচ নেওয়া ফিল্ডার। ৩০১ ইনিংসে ২১০টি ক্যাচ নিয়ে এতদিন শীর্ষস্থানটি ধরে রেখেছিলেন ‘দ্য ওয়াল’ খ্যাত এই ব্যাটার।

তালিকার তৃতীয় স্থানে রয়েছেন শ্রীলংকার কিংবদন্তি মাহেলা জয়াবর্ধনে। তিনি ১৪৯টি টেস্টে ২০৫টি ক্যাচ নিয়েছেন।

অস্ট্রেলিয়ার স্টিভ স্মিথ আছেন চতুর্থ স্থানে। ১১৯টি টেস্টে ২০১টি ক্যাচ নিয়েছেন তিনি। খেলোয়াড়ি জীবনের গতি বিবেচনায় তাকেও সম্ভাব্য ভবিষ্যৎ রেকর্ডধারী হিসেবে বিবেচনা করা হচ্ছে।

জো রুটের এই রেকর্ড নতুন করে আবারও প্রমাণ করে দিল, ব্যাট হাতে যেমন তিনি দলের জন্য নির্ভরতার প্রতীক, তেমনি ফিল্ডিংয়েও তিনিই এখন সেরা।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

এই বিভাগের আরও সংবাদ >

সর্বশেষঃ