শুক্রবার, ৮ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ

যে ভুলে বন্ধ হতে পারে ফেসবুক থেকে আয়

অনলাইন ডেস্ক:

ফেসবুকে অন্যের তৈরি কনটেন্ট হুবহু নকল করে নিয়মিত পোস্ট করলে কঠোর শাস্তির মুখে পড়তে পারেন ব্যবহারকারীরা। মূল নির্মাতাদের স্বীকৃতি দেওয়া ও প্ল্যাটফর্মে স্প্যাম কমাতে এমন পদক্ষেপ নিয়েছে ফেসবুকের মূল কোম্পানি মেটা।

সম্প্রতি এক ঘোষণায় মেটা জানায়, অনুমতি ছাড়া অন্যের ভিডিও, ছবি বা লেখার হুবহু কপি যারা নিজের নামে প্রকাশ করেন, তাদের ফেসবুক মনিটাইজেশন সুবিধা সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হবে। একই সঙ্গে এসব অ্যাকাউন্টের পোস্টের ‘রিচ’ বা প্রসার কমিয়ে দেওয়া হবে, যাতে কম মানুষ সেই কনটেন্ট দেখতে পান।

মেটা আরও জানিয়েছে, প্রায়ই দেখা যায় একটি নির্দিষ্ট ভিডিও বা মিম বহু অ্যাকাউন্ট থেকে বারবার পোস্ট করা হচ্ছে। এতে কনটেন্টের বৈচিত্র্য হারিয়ে যায় এবং দর্শকদের অভিজ্ঞতা একঘেয়ে হয়ে পড়ে। পাশাপাশি নতুন ও সৃজনশীল নির্মাতাদের পক্ষে সামনে আসাও কঠিন হয়ে যায়।

ফেসবুকের অ্যালগরিদম যখন বুঝে ফেলে কোনো পোস্ট পূর্বে অন্যের মাধ্যমে প্রকাশিত, তখন স্বয়ংক্রিয়ভাবে সেই কনটেন্টের রিচ কমিয়ে দেওয়া হয়। ফলে জনপ্রিয়তা কমে এবং মূল নির্মাতারা তাদের প্রাপ্য স্বীকৃতি পান।

মূল নির্মাতাকে স্বীকৃতি দিতে মেটা কিছু পরীক্ষামূলক ফিচার চালু করেছে। উদাহরণস্বরূপ, যদি কোনো ভিডিও কপি করা হয়, তবে তার সঙ্গে মূল ভিডিওর লিংক যুক্ত থাকবে— যাতে দর্শকরা সহজে মূল উৎসে যেতে পারেন।

তবে যারা অন্যের কনটেন্ট শেয়ার করলেও তাতে ব্যাখ্যা, মতামত, ভয়েসওভার বা নতুন বিশ্লেষণ যুক্ত করেন, তাদের ওপর এই নিয়ম প্রযোজ্য হবে না। বরং মেটা এমন অর্থবহ ও নিজস্ব উপস্থাপনার মাধ্যমেই কনটেন্ট ব্যবহারের পরামর্শ দিয়েছে।

সূত্র: দ্য ভার্জ

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

এই বিভাগের আরও সংবাদ >

সর্বশেষঃ