ক্রীড়া প্রতিবেদক:
পাকিস্তানের বিপক্ষে আসন্ন তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের জন্য ১৬ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ঘরের মাঠে অনুষ্ঠিত হতে যাওয়া এই সিরিজের জন্য সদ্য শেষ হওয়া শ্রীলঙ্কা সিরিজের দলেই আস্থা রেখেছে নির্বাচকরা—কোনো পরিবর্তন আনা হয়নি স্কোয়াডে।
শ্রীলঙ্কার মাটিতে প্রথমবারের মতো স্বাগতিকদের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ জিতেছে বাংলাদেশ। ব্যাটিং-বোলিং উভয় বিভাগেই দেখা গেছে উন্নতির ছাপ। দুই ওপেনার রানের দেখা পেয়েছেন, তিন নম্বরে লিটন দাসও ছিলেন দুর্দান্ত ফর্মে। বোলারদের মধ্যেও ছিল নজরকাড়া পারফরম্যান্স।
সিরিজের তিনটি ম্যাচই অনুষ্ঠিত হবে মিরপুরের শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে, যথাক্রমে ২০, ২২ ও ২৪ জুলাই। প্রতিটি ম্যাচ শুরু হবে সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে।
বাংলাদেশের টি-টোয়েন্টি স্কোয়াড:
লিটন কুমার দাস (অধিনায়ক), তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমন, মোহাম্মদ নাইম শেখ, তাওহীদ হৃদয়, জাকের আলী অনিক, শামিম হোসেন পাটোয়ারী, মেহেদী হাসান মিরাজ, রিশাদ হোসেন, শেখ মেহেদী হাসান, নাসুম আহমেদ, তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমান, শরিফুল ইসলাম, তানজিম হাসান সাকিব, মোহাম্মদ সাইফউদ্দিন।








