শুক্রবার, ১লা মে, ২০২৬ খ্রিস্টাব্দ

আজ ফ্রি ইন্টারনেট পাবেন সব মোবাইল ব্যবহারকারী, জেনে নিন কীভাবে

পথে প্রান্তরে ডেস্ক:

আজ শুক্রবার, ১৮ জুলাই, দেশের সব মোবাইল ফোন ব্যবহারকারী পাচ্ছেন ১ জিবি ইন্টারনেট একদম বিনামূল্যে। জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে ডাক ও টেলিযোগাযোগ বিভাগ এই দিনটিকে ঘোষণা করেছে ‘ফ্রি ইন্টারনেট ডে’ হিসেবে। গ্রাহকরা এই ১ জিবি ইন্টারনেট পাঁচ দিন পর্যন্ত ব্যবহার করতে পারবেন।

এ বিষয়ে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) ইতোমধ্যে দেশের সব মোবাইল অপারেটরদের প্রয়োজনীয় নির্দেশনা দিয়েছে।

বিটিআরসির সিস্টেম অ্যান্ড সার্ভিসেস বিভাগ এক বিজ্ঞপ্তিতে জানায়, জনস্বার্থ, জনগণের প্রত্যাশা পূরণ এবং জুলাই গণঅভ্যুত্থান দিবস পালনের অংশ হিসেবে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ৯ জুলাই মোবাইল অপারেটরদের এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে নির্দেশ দেওয়া হয়।

কীভাবে ফ্রি ইন্টারনেট পাবেন?

ডাক ও টেলিযোগাযোগ বিভাগের তথ্য অনুযায়ী, আজ ১৮ জুলাই যেকোনো মোবাইল অপারেটরের গ্রাহক নির্দিষ্ট কোড ডায়াল করে ১ জিবি ফ্রি ডাটা পেতে পারেন, যা ৫ দিন পর্যন্ত ব্যবহারযোগ্য।

আপনার অপারেটর অনুযায়ী নিচের কোডটি ডায়াল করুন:

  • গ্রামীণফোন (GP): *121*1807#
  • রবি (Robi): *4*1807#
  • বাংলালিংক (Banglalink): *121*1807
  • টেলিটক (Teletalk): *111*1807#

তথ্য নিশ্চিত করতে আজই কোডটি ডায়াল করুন এবং উপভোগ করুন ফ্রি ইন্টারনেট সুবিধা।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

এই বিভাগের আরও সংবাদ >

সর্বশেষঃ