,

মানবিক ও ভালো মানুষ না হলে প্রকৃত উন্নয়ন সম্ভব নয়

অনলাইন ডেস্ক:

সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান বলেছেন, দেশের টেকসই উন্নয়নের জন্য কেবল দক্ষতা নয়, প্রয়োজন মানবিক মূল্যবোধ ও নৈতিকতা। তিনি বলেন, “শুধু ভালো প্রকৌশলী হলে হবে না, আগে হতে হবে ভালো মানুষ। মানবিক না হলে প্রকৃত উন্নয়ন সম্ভব নয়।”

শনিবার (১৯ জুলাই) মিরপুর সেনানিবাসে মিলিটারি ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজির (এমআইএসটি) আয়োজনে অনুষ্ঠিত ‘মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং অ্যান্ড অ্যাপ্লায়েড সায়েন্স’ বিষয়ক তৃতীয় আন্তর্জাতিক সম্মেলনের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন সেনাপ্রধান।

তিনি আরও বলেন, “শৃঙ্খলার চর্চা ও মানবিক গুণাবলি যদি ব্যক্তি জীবনে প্রতিষ্ঠিত হয়, তাহলে রাষ্ট্রই উপকৃত হয়। উন্নয়ন নিশ্চিত করতে প্রকৌশল শিক্ষার গুরুত্ব অপরিসীম।”

অনুষ্ঠানে পাঁচটি ক্যাটাগরিতে পাঁচজনকে সম্মাননা প্রদান করেন জেনারেল ওয়াকার-উজ-জামান।

তিন দিনব্যাপী এ সম্মেলনে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, কানাডা, চীন, জাপান ও বাংলাদেশের খ্যাতিমান গবেষক ও পেশাজীবীরা অংশ নেন। সম্মেলনে কৃত্রিম বুদ্ধিমত্তা, নবায়নযোগ্য জ্বালানি, আধুনিক উৎপাদন কৌশল, তাপ প্রকৌশল ও মহাকাশ গবেষণাসহ সমসাময়িক বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

এই বিভাগের আরও সংবাদ >

সর্বশেষঃ