,

অবৈধভাবে ড্রেজার দিয়ে বালু উত্তোলন: ভ্রাম্যমাণ আদালতের অভিযান

আরিফ হোসেন হারিছ, সিরাজদিখান (মুন্সীগঞ্জ) প্রতিনিধি:

মুন্সীগঞ্জের সিরাজদিখানে অবৈধভাবে ড্রেজার দিয়ে বালু উত্তোলন ও জমির শ্রেণি পরিবর্তনের দায়ে মোবাইল কোর্ট পরিচালনা করে বিপুল পরিমাণ পাইপ অপসারণ ও বিনষ্ট করা হয়েছে।

রোববার (২০ জুলাই) দুপুর ২টা ৩০ মিনিট থেকে বিকেল ৪টা পর্যন্ত সিরাজদিখান উপজেলার ইছাপুরা ও রশুনিয়া ইউনিয়নের কুসুমপুর, রশুনিয়া বাবু বাড়ির মোড় এবং দানিয়াপাড়া এলাকায় অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. তৌহিদুল ইসলাম বারী।

তিনি জানান, বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ অনুযায়ী অবৈধভাবে ড্রেজার দিয়ে বালু উত্তোলন ও জমির শ্রেণি পরিবর্তনের অপরাধে এ মোবাইল কোর্ট পরিচালিত হয়। অভিযানে দুটি স্থানে অবৈধ পাইপলাইন অপসারণ ও ধ্বংস করা হয়।

এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আরও বলেন, “জনস্বার্থে অবৈধ ড্রেজার পরিচালনা ও অনুমতি ছাড়া জমির শ্রেণি পরিবর্তনের বিরুদ্ধে উপজেলা প্রশাসনের এই ধরনের অভিযান অব্যাহত থাকবে।”

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

এই বিভাগের আরও সংবাদ >

সর্বশেষঃ