শুক্রবার, ১৯শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

সচিবালয়ের সামনে শিক্ষার্থীদের সঙ্গে আইনশৃঙ্খলা বাহিনীর পাল্টাপাল্টি ধাওয়া

শাওন বনিক, স্টাফ রিপোর্টার:

সচিবালয়ের সামনে আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মধ্যে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে আইনশৃঙ্খলা বাহিনী সাউন্ড গ্রেনেড ও কাঁদানে গ্যাসের শেল ছোড়ে।

মঙ্গলবার (২২ জুলাই) বিকেল ৪টা ১০ মিনিটের দিকে এ সংঘর্ষের ঘটনা ঘটে। এর কিছুক্ষণ আগে, বিকেল পৌনে ৪টার দিকে শিক্ষার্থীরা সচিবালয়ের প্রধান ফটক খুলে ভেতরে প্রবেশ করেন। ওই সময় সচিবালয় চত্বরে পার্ক করা কয়েকটি গাড়ি ভাঙচুর করেন তারা।

এ ঘটনায় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা শিক্ষার্থীদের ওপর চড়াও হন এবং সচিবালয়ের ভেতর থেকে তাদের বের করে দেন। পরে সচিবালয়ের সামনে উভয় পক্ষের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে, যা মুহূর্তেই রূপ নেয় সহিংসতায়।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

এই বিভাগের আরও সংবাদ >

সর্বশেষঃ