সোমবার, ১৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের শিক্ষিকা মেহরীন চৌধুরীর সমাধিতে পুলিশের শ্রদ্ধা

নীলফামারী প্রতিনিধি:

বিমান দুর্ঘটনায় প্রাণ হারানো মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের শিক্ষিকা মেহরীন চৌধুরীর প্রতি শ্রদ্ধা জানিয়ে তাঁর সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করেছে পুলিশ। গতকাল বুধবার (২৩ জুলাই ২০২৫) নীলফামারীর জলঢাকা পৌরসভার বগুলাগাড়ী গ্রামে শিক্ষিকার কবরস্থানে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন জেলা পুলিশ সুপার এ এফ এম তারিক হোসেন খান।

এ সময় তিনি মরহুমার আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

শিক্ষিকা মেহরীন চৌধুরী ছিলেন নিঃস্বার্থ ভালোবাসা, সাহসিকতা ও দায়িত্ববোধের উজ্জ্বল দৃষ্টান্ত। মাইলস্টোন ট্র্যাজেডির মুহূর্তে নিজের জীবন বিপন্ন জেনেও কোমলমতি শিক্ষার্থীদের রক্ষায় তিনি যে ভূমিকা রেখেছেন, তা শুধুই একটি আত্মত্যাগ নয়—এ এক মানবিকতার অনন্য নিদর্শন। তাঁর এই ত্যাগ জাতির স্মৃতিতে চিরভাসমান থাকবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

এই বিভাগের আরও সংবাদ >

সর্বশেষঃ