সোমবার, ২৫শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ

ডিএমপি কল্যাণ তহবিলের ৭৭তম সভা অনুষ্ঠিত

অনলাইন ডেস্ক:

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কল্যাণ তহবিলের ব্যবস্থাপনা পরিষদের ৭৭তম সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৪ জুলাই ২০২৫) সকালে ডিএমপি হেডকোয়ার্টার্সের সম্মেলন কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী, এনডিসি।

সভায় কল্যাণ তহবিল থেকে পুলিশ ও নন-পুলিশ সদস্যদের নিজ, স্বামী, স্ত্রী, পিতা, মাতা, ছেলে ও মেয়ের চিকিৎসা বাবদ সহায়তার জন্য জমা পড়া মোট ১২৫টি আবেদনের অনুমোদন দেওয়া হয়।

এছাড়াও সভায় কল্যাণ তহবিলের নীতিমালা সংশোধন, সদস্যদের চাঁদার হার পুনঃনির্ধারণ, ভবিষ্যৎ পরিকল্পনা এবং পুলিশ সদস্যদের সার্বিক কল্যাণে বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা ও সিদ্ধান্ত গৃহীত হয়।

সভায় উপস্থিত ছিলেন ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) মো. সরওয়ার, পিপিএম-সেবা; অতিরিক্ত পুলিশ কমিশনার (অ্যাডমিন) ফারুক আহমেদ; অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) এস. এন. মো. নজরুল ইসলাম, পিপিএম; অতিরিক্ত পুলিশ কমিশনার (লজিস্টিকস, ফিন্যান্স অ্যান্ড প্রকিউরমেন্ট) হাসান মো. শওকত আলী; যুগ্ম পুলিশ কমিশনার, উপ-পুলিশ কমিশনার ও কল্যাণ তহবিল ব্যবস্থাপনা পরিষদের অন্যান্য সদস্যবৃন্দ।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

এই বিভাগের আরও সংবাদ >

সর্বশেষঃ