শনিবার, ২রা মে, ২০২৬ খ্রিস্টাব্দ

পুলিশে রদবদল: নতুন দায়িত্ব পেলেন ৯ কর্মকর্তা

পথে প্রান্তরে ডিজিটাল ডেস্ক:

পুলিশ বাহিনীতে রদবদল করা হয়েছে। নতুন করে ৯ জন কর্মকর্তাকে বদলি করে বিভিন্ন স্থানে দায়িত্ব প্রদান করা হয়েছে। শনিবার (২৬ জুলাই) পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনের মাধ্যমে এ আদেশ জারি করা হয়। রবিবার (২৭ জুলাই) এ তথ্য গণমাধ্যমে জানানো হয়।

প্রজ্ঞাপন অনুযায়ী, মাগুরার অতিরিক্ত পুলিশ সুপার এ এস এম মুক্তারুজ্জামানকে বদলি করে কুড়িগ্রামে পদায়ন করা হয়েছে। ময়মনসিংহে কর্মরত অতিরিক্ত পুলিশ সুপার এম এম মোহাইমেনুর রশিদকে পাঠানো হয়েছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)-এ। অন্যদিকে, লিয়েন শেষে পুলিশ সদরদপ্তরে রিপোর্ট করা অতিরিক্ত পুলিশ সুপার মো. রিফাত বাশার তালুকদারকে পুলিশ সদরদপ্তরেই পদায়ন করা হয়েছে।

সহকারী পুলিশ সুপারদের মধ্যে, এপিবিএনের এএসপি মো. আবদুল হাদীকে পাঠানো হয়েছে অপরাধ তদন্ত বিভাগে (সিআইডি)। ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) সহকারী পুলিশ কমিশনার মো. তানভীর রহমানকে বদলি করা হয়েছে বগুড়ার গাবতলী সার্কেলে, আর ডিএমপির আরেক সহকারী কমিশনার রাজিব গাইনকে পদায়ন করা হয়েছে এপিবিএনে।

এছাড়াও, সিআইডির এএসপি আব্দুল্লাহ-আল-মামুনকে খুলনা পুলিশ ট্রেনিং সেন্টারে (পিটিসি), র‌্যাবের সহকারী পুলিশ সুপার মো. আসিফ হোসেনকে বগুড়ার আদমদিঘী সার্কেলে এবং ব্রাহ্মণবাড়িয়ার সরাইল সার্কেলের এএসপি তপন সরকারকে র‍্যাবে পদায়ন করা হয়েছে।

প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, এই আদেশ অবিলম্বে কার্যকর করা হবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

এই বিভাগের আরও সংবাদ >

সর্বশেষঃ