শনিবার, ২রা মে, ২০২৬ খ্রিস্টাব্দ

আইনশৃঙ্খলা বাহিনীকে সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ প্রধান উপদেষ্টার

পথে প্রান্তরে ডিজিটাল ডেস্ক:

আগামী জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ করতে আইনশৃঙ্খলা বাহিনীকে সর্বোচ্চ সতর্ক ও প্রস্তুত থাকার নির্দেশ দিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

সোমবার সকালে রাজধানীর যমুনা ভবনে অনুষ্ঠিত এক পর্যালোচনা সভায় তিনি এই নির্দেশনা দেন। সভায় নির্বাচনী পরিবেশ শান্তিপূর্ণ রাখতে ও ভোটারদের নিরাপত্তা নিশ্চিত করতে করণীয় নিয়ে আলোচনা হয়।

প্রধান উপদেষ্টা বলেন, “আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের নিরপেক্ষতা ও পেশাদারিত্ব বজায় রাখতে হবে। কোনোভাবেই তাদের আচরণে পক্ষপাতের অভিযোগ উঠতে দেওয়া যাবে না। তারা রাষ্ট্রের প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করবেন, কোনো রাজনৈতিক দলের হয়ে নয়।”

সভায় ভোটার তালিকা হালনাগাদ, নিরাপত্তা জোরদারকরণ, এবং রাজনৈতিক দলগুলোর মধ্যে সম্ভাব্য সহিংসতা রোধে করণীয় বিষয়েও আলোচনা হয়।

তিনি আরও বলেন, “ভোটার যেন নির্বিঘ্নে কেন্দ্রে গিয়ে ভোটাধিকার প্রয়োগ করতে পারেন, তা নিশ্চিত করতে গোয়েন্দা নজরদারি বাড়াতে হবে।”

প্রধান উপদেষ্টার সভাপতিত্বে আয়োজিত এ বৈঠকে স্বরাষ্ট্র উপদেষ্টা ও বিভিন্ন আইনশৃঙ্খলা বাহিনীর শীর্ষ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সভায় আসন্ন নির্বাচনকে কেন্দ্র করে সার্বিক নিরাপত্তা পরিস্থিতি পর্যবেক্ষণ ও ব্যবস্থা গ্রহণে ঐকমত্য প্রকাশ করা হয়।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

এই বিভাগের আরও সংবাদ >

সর্বশেষঃ