সোমবার, ২৫শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ

মৃত্যুর হাত থেকে রক্ষা পেলো দুধরাজ সাপ

তিমির বনিক, মৌলভীবাজার প্রতিনিধি:

নির্বিষ একটি দুধরাজ সাপ নিশ্চিত মৃত্যুর হাত থেকে রক্ষা পেয়েছে। সচেতন নাগরিক ও বনবিভাগের তৎপরতায় শেষ পর্যন্ত সেটিকে কমলগঞ্জের লাউয়াছড়া জাতীয় উদ্যানের জানকিছড়া বিটে অবমুক্ত করা হয়।

জানা গেছে, মৌলভীবাজারের ফুলবাড়ি চা বাগানে সোমবার সকাল সাড়ে পাঁচটার দিকে এক শ্রমিক হঠাৎ করেই সাপটিকে দেখতে পান এবং আতঙ্কিত হয়ে সেটিকে মেরে ফেলতে উদ্যত হন। তবে স্থানীয়দের ফোন পেয়ে ঘটনাস্থলে দ্রুত পৌঁছান সাপ সংরক্ষণকর্মী ও ক্রিয়েটিভ কনজারভেশন অ্যালায়েন্সের সদস্য চঞ্চল গোয়ালা।

চঞ্চল গোয়ালা জানান, “দুধরাজ সাপ সম্পূর্ণ নির্বিষ। মানুষের কোনো ক্ষতি করে না। বরং কৃষকের পরম বন্ধু এই সাপ। এটি ক্ষতিকর ইঁদুর খেয়ে ফসল রক্ষা করে। দুধরাজের ইংরেজি নাম ‘Common Trinket Snake’।”

তিনি আরও বলেন, “লাউয়াছড়া জাতীয় উদ্যানের রেঞ্জ কর্মকর্তা কাজী নাজমুল হকের সহযোগিতায় ফরেস্টার সিদ্দিকের সঙ্গে নিয়ে সাপটিকে জানকিছড়া বিটে অবমুক্ত করেছি। এটা শুধু একটি সাপ বাঁচানোর ঘটনা নয়, বরং আমাদের জীববৈচিত্র্য রক্ষার চেষ্টার অংশ।”

সংরক্ষণকর্মীরা মনে করেন, সাপ নিয়ে জনসাধারণের মধ্যে এখনও ব্যাপক ভীতি ও ভুল ধারণা রয়েছে। সচেতনতা ছাড়া জীববৈচিত্র্য রক্ষা সম্ভব নয়।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

এই বিভাগের আরও সংবাদ >

সর্বশেষঃ