সোমবার, ১৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

যে কারণে চীনে বাচ্চা জন্ম দিলেই সরকার বিশাল অঙ্কের টাকা দিচ্ছে

আন্তর্জাতিক ডেস্ক:

জনসংখ্যা বৃদ্ধির লক্ষ্যে অভিনব উদ্যোগ নিয়েছে চীন সরকার। এখন থেকে কোনো দম্পতি যদি সন্তান জন্ম দেন, তবে তারা বছরে পাবেন ৩,৬০০ ইউয়ান (প্রায় ৬১ হাজার টাকা)। এই ভাতা তিন বছর পর্যন্ত দেওয়া হবে। অর্থাৎ, একটি সন্তানের জন্য মোট ১০,৮০০ ইউয়ান (প্রায় দুই লাখ টাকা) পাবে একটি পরিবার।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানায়, সম্প্রতি জাতীয়ভাবে এই ভাতা প্রণোদনার ঘোষণা দিয়েছে চীন সরকার। মূলত জন্মহার বৃদ্ধি করতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

একসময় দেশটিতে এক সন্তান নীতি চালু ছিল। কিন্তু জন্মহার আশঙ্কাজনকভাবে কমে যাওয়ায় প্রায় এক দশক আগে সেই নীতি থেকে সরে আসে ক্ষমতাসীন কমিউনিস্ট পার্টি। এরপর জনসংখ্যা বৃদ্ধিতে নানা উদ্যোগ নেওয়া হলেও কাঙ্ক্ষিত ফল মেলেনি।

এদিকে, জনসংখ্যার দিক থেকে চীনকে ছাড়িয়ে এখন শীর্ষে রয়েছে ভারত।

চীনের রাষ্ট্রীয় সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, নতুন এই ভাতার আওতায় প্রায় দুই কোটি পরিবার সন্তান লালনপালনের জন্য আর্থিক সহায়তা পাবে।

সরকারি ঘোষণায় বলা হয়েছে, ২০২২ ও ২০২৪ সালের মধ্যে যেসব পরিবার সন্তান জন্ম দিয়েছে, তারাও এই বিশেষ ভর্তুকির অন্তর্ভুক্ত হবে। পাশাপাশি চীনের বিভিন্ন প্রদেশ ও অঞ্চলভিত্তিক প্রশাসন আরও অতিরিক্ত ভাতা দেওয়ার ব্যবস্থাও রেখেছে।

চলতি বছরের শুরু থেকেই এই ভাতা কার্যকর হয়েছে বলে জানানো হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

এই বিভাগের আরও সংবাদ >

সর্বশেষঃ