শনিবার, ২রা মে, ২০২৬ খ্রিস্টাব্দ

হারিয়ে যাওয়া ১৬০টি মোবাইল ফোন উদ্ধার: প্রকৃত মালিকদের কাছে হস্তান্তর করল ডিএমপি

পথে প্রান্তরে ডিজিটাল ডেস্ক:

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) তেজগাঁও বিভাগের উদ্যোগে হারিয়ে যাওয়া ১৬০টি মোবাইল ফোন উদ্ধার করে তা মালিকদের কাছে হস্তান্তর করা হয়েছে। বৃহস্পতিবার (৩১ জুলাই ২০২৫) সকাল ১১টায় তেজগাঁও শিল্পাঞ্চল জোনের সহকারী পুলিশ কমিশনারের কার্যালয়ে এক সংক্ষিপ্ত অনুষ্ঠানে সহকারী পুলিশ কমিশনার রব্বানী হোসেন এসব ফোন প্রকৃত মালিকদের কাছে আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করেন।

ডিএমপির তেজগাঁও বিভাগ সূত্রে জানা গেছে, বিভাগের অন্তর্গত তেজগাঁও শিল্পাঞ্চল থানা ও হাতিরঝিল থানার মোবাইল উদ্ধার টিমের যৌথ অভিযানে তথ্য-প্রযুক্তির সহায়তায় এসব মোবাইল উদ্ধার করা হয়। বিভিন্ন সময়ে হারিয়ে যাওয়া মোবাইল ফোনগুলোর বিষয়ে ভুক্তভোগী মালিকরা সংশ্লিষ্ট থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছিলেন। সেইসব জিডির ভিত্তিতে উদ্ধার কার্যক্রম পরিচালনা করা হয়।

প্রিয় মোবাইল ফোনটি ফিরে পেয়ে অনেকেই আবেগাপ্লুত হয়ে পড়েন এবং দ্রুততম সময়ের মধ্যে হারানো ফোন উদ্ধার করে ফেরত দেওয়ায় ঢাকা মেট্রোপলিটন পুলিশ তথা বাংলাদেশ পুলিশকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।

ডিএমপির পক্ষ থেকে জানানো হয়েছে, ভবিষ্যতেও নাগরিকদের হারানো মোবাইল, ল্যাপটপসহ অন্যান্য মূল্যবান দ্রব্য উদ্ধারে পুলিশের এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

এই বিভাগের আরও সংবাদ >

সর্বশেষঃ