শনিবার, ২রা মে, ২০২৬ খ্রিস্টাব্দ

কৌশলগত নেতৃত্ব গঠনে দরকার গতিশীল ও সংস্কারমুখি দৃষ্টিভঙ্গি: সেনাপ্রধান

পথে প্রান্তরে ডিজিটাল ডেস্ক:

জাতি গঠনের বর্তমান চ্যালেঞ্জ মোকাবিলায় কৌশলগত নেতৃত্বের গুরুত্ব তুলে ধরে সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান বলেছেন, জাতীয় অগ্রগতির পথে দেশকে এগিয়ে নিতে হলে প্রতিটি প্রতিষ্ঠানকে আরও কার্যকর ও অন্তর্ভুক্তিমূলক রূপ দিতে হবে। এজন্য প্রয়োজন গতিশীল, জ্ঞানভিত্তিক ও সংস্কারমুখি নেতৃত্ব।

বৃহস্পতিবার (৩১ জুলাই) রাজধানীর মিরপুর সেনানিবাসে ন্যাশনাল ডিফেন্স কলেজে (এনডিসি) আয়োজিত তিন সপ্তাহব্যাপী ‘স্ট্র্যাটেজিক লিডারশিপ ক্যাপস্টোন কোর্স ২০২৫/২’-এর সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করে।

জেনারেল ওয়াকার-উজ-জামান বলেন, দ্রুত পরিবর্তনশীল বৈশ্বিক পরিস্থিতি, ভূ-রাজনৈতিক পরিবেশ, প্রাকৃতিক দুর্যোগ এবং নতুন নতুন জাতীয় চ্যালেঞ্জের প্রেক্ষাপটে কৌশলগত অন্তর্দৃষ্টি অর্জন এবং জ্ঞাননির্ভর নেতৃত্ব বিকাশের জন্য ক্যাপস্টোন কোর্স একটি গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম হিসেবে কাজ করছে।

কোর্সে অংশগ্রহণকারীদের উদ্দেশ্যে সেনাপ্রধান বলেন, জাতির অগ্রযাত্রায় সম্মিলিত চিন্তা, আন্তঃপ্রাতিষ্ঠানিক সমন্বয় এবং দূরদর্শী নেতৃত্ব অনিবার্য। অংশগ্রহণকারীদের মধ্যে যে পারস্পরিক সহযোগিতার বন্ধন গড়ে উঠেছে, তা পেশাগত ও জাতীয় জীবনে দীর্ঘস্থায়ী অবদান রাখবে বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি।

এবারের কোর্সে জ্যেষ্ঠ সামরিক কর্মকর্তা, কূটনীতিক, শিক্ষাবিদ, চিকিৎসক, প্রকৌশলী, বিজ্ঞানী, সাংবাদিক ও সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তাসহ মোট ৪৫ জন ফেলো অংশ নেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

এই বিভাগের আরও সংবাদ >

সর্বশেষঃ