বৃহস্পতিবার, ৯ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

মৌলভীবাজারে লেকের পানিতে ডুবে বৃদ্ধের মৃত্যু

তিমির বনিক, মৌলভীবাজার প্রতিনিধি:

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার শমশেরনগর ফাঁড়ি চা বাগানের লেকে গোসল করতে নেমে রামলাল রবিদাস গরিবা (৭৫) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (৩১ জুলাই) সন্ধ্যা ৬টার দিকে তিনি গোসল করতে গিয়ে নিখোঁজ হন। পরদিন শুক্রবার (১ আগস্ট) সকাল সাড়ে ৮টার দিকে ফায়ার সার্ভিসের ডুবুরি দল লেক থেকে তার মরদেহ উদ্ধার করে।

স্থানীয় সূত্রে জানা যায়, কমলগঞ্জের দেওছড়া চা বাগানের বাসিন্দা ও মৃত ব্রজনাথ রবিদাসের ছেলে রামলাল রবিদাস প্রতিদিনের মতো গরু চরিয়ে লেকে গোসল করতে নামেন। কিন্তু সে দিন পানিতে নামার পর আর ফিরে আসেননি। দীর্ঘক্ষণ খোঁজাখুঁজির পরও কোনো সন্ধান না মেলায় পরিবারের লোকজন রাতে পুলিশ ও ফায়ার সার্ভিসে খবর দেন।

শমশেরনগর পুলিশ ফাঁড়ির এসআই মাসুদ আহমদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করে আইনগত প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

এই বিভাগের আরও সংবাদ >

সর্বশেষঃ