তিমির বনিক, মৌলভীবাজার প্রতিনিধি:
মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার আশিদ্রোন ইউনিয়নের মুসলিমবাগ এলাকার বিএনপি কর্মী মো. সুমন মিয়া সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হন। এ দুর্ঘটনায় তার একটি পা ভেঙে যায়। আর্থিক অসচ্ছলতার কারণে সুমনের পরিবার চিকিৎসা ব্যয় বহনে হিমশিম খাচ্ছে।
এই খবর জানতে পেরে দুঃখ প্রকাশ করেন মৌলভীবাজার-৪ (শ্রীমঙ্গল-কমলগঞ্জ) আসনে বিএনপির সম্ভাব্য প্রার্থী আলহাজ্ব মুজিবুর রহমান চৌধুরী (হাজি মুজিব)। পরে তার নির্দেশনায় উপজেলা বিএনপির একটি প্রতিনিধি দল শুক্রবার (১ আগস্ট) বিকেলে সুমনের বাড়িতে গিয়ে চিকিৎসার জন্য নগদ অর্থ সহায়তা প্রদান করে।
প্রতিনিধি দলে উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক শাহাব উদ্দিন, উপজেলা যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক আজির উদ্দিন ও রুবেল আহমেদ, যুবদল নেতা এম এ রহিম, দক্ষিণা বিশ্বাস, পৌর যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক আব্দুল কাদির, যুবদল নেতা সোহেল আহমেদ, রাজিব ও ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি কবির আহমেদ।
হাজি মুজিবের পক্ষ থেকে প্রতিনিধি দলের সদস্যরা জানান, দলের কোনো কর্মী সংকটে পড়লে তাকে সহযোগিতা করা নেতার নৈতিক দায়িত্ব। এভাবেই একে অপরের পাশে দাঁড়িয়ে, মানবিক হাত বাড়িয়ে দলকে আরও সুসংগঠিত করা সম্ভব। সত্যিকারের কর্মীবান্ধব নেতৃত্ব এখানেই প্রতিফলিত হয়।








