তিমির বনিক, মৌলভীবাজার প্রতিনিধি:
মৌলভীবাজারের শ্রীমঙ্গল থানা পুলিশের পৃথক অভিযানে অবৈধ বালু উত্তোলনের অভিযোগে একজন এবং আদালতের পরোয়ানাভুক্ত সাজাপ্রাপ্ত দুই আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।
শনিবার (২ আগস্ট) শ্রীমঙ্গল থানার এসআই মো. সাইদুর রহমান খান এবং তার নেতৃত্বাধীন পুলিশের একটি দল অভিযান চালিয়ে সাতগাঁও ইউনিয়নের লচনা বাজার এলাকা থেকে অবৈধভাবে উত্তোলিত বালু বোঝাই একটি ট্রাক জব্দ করে। অভিযানে মতিগঞ্জ পাইকপাড়া গ্রামের সুরঞ্জন সরকারের ছেলে রিংকু সরকার (২৫) নামে একজনকে আটক করা হয়।
এছাড়া, থানার এসআই সজীব চৌধুরী ও এএসআই মো. নাহিদুর রহমানের নেতৃত্বে আরেকটি অভিযানে গ্রেপ্তার করা হয় পরোয়ানাভুক্ত দুই সাজাপ্রাপ্ত আসামিকে। তাদের মধ্যে একজন হলেন কালাপুর ইউনিয়নের হাজীপুর গ্রামের রাজ্জাক মিয়ার ছেলে মো. সিরাজ মিয়া (সিআর ৫৮৫/২২), অপরজন খেজুড়ী ছড়া চা-বাগান এলাকার স্বদেশের ছেলে যতন দাস (জিআর-২৫৪/২১)।
শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আমিনুল ইসলাম জানান, গ্রেপ্তারকৃতদের আদালতের মাধ্যমে মৌলভীবাজার জেলা কারাগারে পাঠানো হয়েছে।








