,

‘পথে প্রান্তরে’ পত্রিকায় খবর প্রকাশের পর সড়ক সংস্কার

ব্যুরো চীফ, বরিশাল:

দৈনিক পথে প্রান্তরে পত্রিকার অনলাইন ভার্সনে ৩ আগস্ট “প্রবল বর্ষণে সড়ক ধ্বসে যান চলাচল বন্ধ : যাত্রীদের চরম ভোগান্তি” শিরোনামে সংবাদ প্রকাশের পর ধ্বসে পড়া সড়কটি সংস্কার করে যান চলাচল স্বাভাবিক করা হয়েছে।

এতে ওই সড়ক দিয়ে চলাচলকারী চালক ও যাত্রীরা উপজেলা নির্বাহী অফিসার ও প্রকৌশলীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

রবিবার (৩ আগস্ট) সন্ধ্যায় বরিশালের গৌরনদী উপজেলা প্রকৌশলী মো. অহিদুর রহমান জানিয়েছেন, সিমেন্ট বোঝাই একটি ট্রাক শনিবার দিবাগত রাতে গৌরনদী-সরিকল সড়কের মোল্লার খালপাড় এলাকা অতিক্রমকালে সড়কে ধ্বস দেখা দেয়। এতে যান চলাচল ব্যাহত হয়। বিষয়টি পথে প্রান্তরে পত্রিকার অনলাইনে দেখে দ্রুতভাবে সড়কটি সংস্কার করে যান চলাচল স্বাভাবিক করা হয়েছে।

গৌরনদী উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক রিফাত আরা মৌরি জানিয়েছেন, প্রবল বর্ষণের কারনে উপজেলার কয়েকটি সড়ক ধ্বসে পড়ার খবর পেয়েছি। সড়কগুলো দ্রুতভাবে সংস্কার করার জন্য সংশ্লিষ্টদের নির্দেশ দেওয়া হয়েছে।

উল্লেখ্য, গত কয়েকদিনের টানা প্রবল বর্ষণে বরিশালের জনগুরুত্বপূর্ণ গৌরনদী-সরিকল সড়ক, গৌরনদী-চাঁদশী সড়কে ধ্বসে এবং গৌরনদীর হ্যালিপ্যাড সড়কে অসংখ্য বিশালাকার গর্তের সৃষ্টি হয়ে যান চলাচল বন্ধ হয়ে চরম ভোগান্তিতে পড়ে হাজারো যাত্রীসহ স্থানীয় বাসিন্দারা।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

এই বিভাগের আরও সংবাদ >

সর্বশেষঃ