,

গণ-অভ্যুত্থান দিবস : বিজয় মিছিল সফল করতে কেন্দ্রীয় বিএনপি নেতা রাজপথে

ব্যুরো চীফ, বরিশাল:

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ঘোষিত কর্মসূচিকে সফল করার লক্ষ্যে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ‘জুলাই-আগস্ট গণ-অভ্যুত্থান’, বিজয়ের বর্ষপূর্তির “বিজয় মিছিল ও আনন্দ শোভাযাত্রা” সফল করতে কয়েক দফায় প্রস্তুতি সভা করেছে বরিশালের গৌরনদী ও আগৈলঝাড়া উপজেলা, পৌর বিএনপি এবং তাদের সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

সর্বশেষ, নেতাকর্মীদের নিয়ে রোববার (৩ আগস্ট) বিকেলে বরিশালের গৌরনদী উপজেলার বিভিন্ন এলাকায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সালাম পৌঁছে দিয়ে গণসংযোগের মাধ্যমে দলীয় নেতাকর্মী থেকে শুরু করে সর্বস্তরের জনসাধারণকে বিজয় মিছিল সফল করার আহ্বান জানিয়েছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য এবং ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বরিশাল-১ আসন থেকে বিএনপির মনোনয়নপ্রত্যাশী ইঞ্জিনিয়ার আবদুস সোবহান।

বিগত ১৭ বছর ধরে ফ্যাসিস্ট আওয়ামী লীগের ক্যাডার বাহিনীর হাতে একাধিকবার হামলার শিকার এবং আটটি মামলায় কারাবরণকারী, নবম জাতীয় সংসদ নির্বাচনে বরিশাল-১ আসনে বিএনপি মনোনীত প্রার্থী ইঞ্জিনিয়ার আবদুস সোবহান বলেন, “আগামীকাল ৫ আগস্ট আমাদের জন্য একটি গর্বের দিন। এটি শুধু একটি তারিখ নয়, এটি একটি অর্জনের প্রতীক। এদিন আমরা ফ্যাসিবাদী, স্বৈরাচারী ও হিংস্র সরকারের পতনের স্মৃতি বহন করি। গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার এক ঐতিহাসিক দিন হিসেবে এ দিনটি আমাদের হৃদয়ে গেঁথে থাকবে।”

তিনি আরও বলেন, “স্বাধীনতার পরে দ্বিতীয়বারের মতো মানুষ প্রকৃত মুক্তির স্বাদ পেয়েছে। ভোটাধিকার, মতপ্রকাশের স্বাধীনতা, সংবাদমাধ্যমের মুক্তি ও ন্যায়বিচারের প্রত্যাশা—সবকিছু মিলিয়ে ৫ আগস্ট হলো জনগণের বিজয়ের দিন। তাই এ দিনটি ‘দ্বিতীয় স্বাধীনতা দিবস’ হিসেবে পালন করার জন্য আমরা সর্বাত্মক প্রস্তুতি গ্রহণ করেছি।”

ইঞ্জিনিয়ার আবদুস সোবহান আরও বলেন, “দেশের মানুষ দীর্ঘদিন ধরে একদলীয় দুঃশাসনের শিকার হয়েছে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে পরিচালিত গণআন্দোলনের ফসল হিসেবেই ছাত্র-জনতার আন্দোলনের মধ্য দিয়ে ফ্যাসিবাদী সরকারের পতন হয়েছে। এখন সময় এসেছে—এই দিনটিকে একটি গণতান্ত্রিক উৎসব হিসেবে জনগণের মাঝে পৌঁছে দেওয়ার।”

তিনি আরও জানান, “আগামী ৫ আগস্ট বরিশাল-১ আসনের গৌরনদী ও আগৈলঝাড়া উপজেলা এবং পৌর বিএনপি ও তাদের সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের যৌথ আয়োজনে সকাল ১০টায় আগৈলঝাড়া উপজেলা সদরে একটি বিশাল বর্ণাঢ্য মিছিল বের করা হবে। মিছিলটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা সদরে আলোচনা সভায় মিলিত হবে।”

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

এই বিভাগের আরও সংবাদ >

সর্বশেষঃ