রবিবার, ৩রা মে, ২০২৬ খ্রিস্টাব্দ

গলায় ফাঁস দিয়ে দিপুমনির আত্মহত্যা

ব্যুরো চিফ, বরিশাল:

দুবাইপ্রবাসী স্বামীকে ভিডিও কলে রেখে আত্মহত্যা করেছেন স্ত্রী আফরিন আক্তার দিপুমনি। ঘটনাটি ঘটেছে বরিশালের মুলাদী উপজেলার গাছুয়া ইউনিয়নের মধ্য গাছুয়া গ্রামে।

সোমবার দুপুরে বিষয়টির সত্যতা নিশ্চিত করে মুলাদী থানার ওসি মো. শফিকুল ইসলাম বলেন, স্বামীর সঙ্গে অভিমান করে গৃহবধূ ভিডিও কলে রেখে আত্মহত্যা করেছেন। খবর পেয়ে নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সোমবার সকালে মর্গে পাঠানো হয়েছে। নিহতের মোবাইল ফোন জব্দ করে পরীক্ষা করা হচ্ছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে।

নিহত আফরিন আক্তার দিপুমনি মধ্য গাছুয়া গ্রামের দেলোয়ার হোসেন সরদারের মেয়ে এবং একই গ্রামের আব্দুস ছত্তার সরদারের স্ত্রী। তিনি একই গ্রামের তার নানা বোরহান খন্দকারের বাড়িতে বেড়াতে গিয়ে রবিবার (৩ আগস্ট) রাত সাড়ে আটটার দিকে স্বামীর সঙ্গে অভিমান করে শয়নকক্ষে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন।

নিহতের পরিবারের সদস্যরা জানিয়েছেন, রবিবার রাতে দিপুমনি তার প্রবাসী স্বামীর সঙ্গে মোবাইল ফোনে কথা বলছিলেন। সে সময় তাদের মধ্যে কথাকাটাকাটি হয়। রাত সাড়ে আটটার দিকে সবার অজান্তে দিপুমনি তার স্বামীকে ভিডিও কলে রেখেই শয়নকক্ষে গলায় ফাঁস দেন। পরে পরিবারের সদস্যরা জানালা দিয়ে তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে পুলিশে খবর দেন।

মৃত দিপুমনির খালা খাদিজা আক্তার লায়লা জানান, প্রায় সাড়ে তিন বছর আগে সংযুক্ত আরব আমিরাতপ্রবাসী আব্দুস ছত্তার সরদারের সঙ্গে দিপুমনির বিয়ে হয়। তার বাবা দ্বিতীয় বিয়ে করে হিজলা উপজেলায় বসবাস করায় মা ঢাকায় চলে যান।

বাবা-মায়ের দূরত্ব ও স্বামী প্রবাসে থাকার কারণে দিপুমনি বেশিরভাগ সময় নানা বাড়িতে থাকতেন। কয়েকদিন ধরে তাকে বিষণ্ন মনে হচ্ছিল এবং কোনো একটি বিষয় নিয়ে স্বামীর সঙ্গে তার বাকবিতণ্ডা চলছিল।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

এই বিভাগের আরও সংবাদ >

সর্বশেষঃ