শুক্রবার, ১৯শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

মাদকের বিরুদ্ধে ইউএনও’র কঠোর হুঁশিয়ারি

ব্যুরো চিফ, বরিশাল:

মাদক ব্যবসায়ী ও সেবনকারীদের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন বরিশালের গৌরনদী উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক রিফাত আরা মৌরি।

সোমবার (৪ আগস্ট) সকাল সাড়ে দশটার দিকে বরিশালের গৌরনদী সরকারি পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের আয়োজনে বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের নিয়ে মাদক, বাল্যবিবাহ ও ইভটিজিং প্রতিরোধ বিষয়ে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক রিফাত আরা মৌরি মাদকের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি প্রদান করেন।

পাশাপাশি বাল্যবিবাহ ও ইভটিজিং প্রতিরোধে প্রশাসনের পাশাপাশি সচেতন নাগরিকদের এগিয়ে আসার আহ্বান জানান তিনি।

বিদ্যালয়ের হলরুমে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. আবদুল জলিল, গৌরনদী মডেল থানার ওসি মো. তরিকুল ইসলাম।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. অলি উল্লাহর সভাপতিত্বে বক্তব্য রাখেন পৌর নাগরিক কমিটির সভাপতি ও সিনিয়র সাংবাদিক জহুরুল ইসলাম জহির, গৌরনদী প্রেসক্লাবের আহ্বায়ক খোন্দকার মনিরুজ্জামান।

শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

এই বিভাগের আরও সংবাদ >

সর্বশেষঃ