রবিবার, ৩রা মে, ২০২৬ খ্রিস্টাব্দ

শ্রীমঙ্গলে ডিবির অভিযানে ইয়াবাসহ গ্রেপ্তার ২

তিমির বনিক, মৌলভীবাজার প্রতিনিধি:

মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার মির্জাপুর ইউনিয়নের শমসেরগঞ্জ বাজার এলাকায় ডিবি পুলিশের বিশেষ অভিযানে ১৬০ পিস ইয়াবাসহ দুইজন মাদক কারবারিকে আটক করা হয়েছে।

গোপন তথ্যের ভিত্তিতে জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ (ওসি) সুদীপ্ত শেখর ভট্টাচার্যের নেতৃত্বে এসআই মো. আবু নাইয়ুম মিয়া ও সঙ্গীয় ফোর্স রবিবার (৩ আগস্ট) রাতে শমসেরগঞ্জ বাজার সংলগ্ন সিআইপি আব্দুর রহিমের নির্মাণাধীন মার্কেটের সামনে এ অভিযান পরিচালনা করেন।

অভিযানে আটককৃতরা হলেন—
১. মো. নজরুল ইসলাম (৩২), সাং–পানিউমদা (লেবুবাগান), নবীগঞ্জ, হবিগঞ্জ
২. মধু মিয়া (৪৫), সাং–বিন্নিগ্রাম, মৌলভীবাজার।

এছাড়াও অভিযানে পলাতক রয়েছেন—
আনোয়ার মিয়া ওরফে আনর মিয়া (৪৭), সাং–পানিউমদা (মধ্যপাড়া গাঙেরপাড়), নবীগঞ্জ, হবিগঞ্জ।

ঘটনাস্থলে তল্লাশি চালিয়ে নজরুল ইসলামের লুঙ্গির কোচা থেকে ১০৫ পিস এবং মধু মিয়ার লুঙ্গি থেকে ৫৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার ও জব্দ করা হয়।

মৌলভীবাজার জেলা গোয়েন্দা শাখার ওসি সুদীপ্ত শেখর ভট্টাচার্য্য জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃতরা স্বীকার করেছে যে, তারা পরস্পরের যোগসাজশে মাদক বিক্রয়ের উদ্দেশ্যে ইয়াবাগুলো সংগ্রহ করে ঘটনাস্থলে অবস্থান করছিল। তাদের বিরুদ্ধে ডাকাতি, খুন ও মাদক সংশ্লিষ্ট একাধিক মামলা চলমান রয়েছে।

এ ঘটনায় পলাতক এক আসামিসহ আটক দুইজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

এই বিভাগের আরও সংবাদ >

সর্বশেষঃ