,

জুলাই শহিদদের স্মরণে আরএমপির বিনম্র শ্রদ্ধা

নিজস্ব প্রতিনিধি:

জুলাই গণহত্যা দিবস ২০২৫ উপলক্ষে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে আজ (৫ আগস্ট) সকাল ৯টায় সি অ্যান্ড বি মোড় প্রাঙ্গণে অবস্থিত ‘শহিদ জুলাই স্মৃতিস্তম্ভে’ পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করা হয়।

শ্রদ্ধা নিবেদন করেন রাজশাহী মেট্রোপলিটন পুলিশের পুলিশ কমিশনার মোহাম্মদ আবু সুফিয়ান। এ সময় তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম) নাজমুল হাসান, পিপিএম, এবং আরএমপির ঊর্ধ্বতন কর্মকর্তারা।

পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে স্মরণ করা হয় সেইসব জুলাই বীর শহিদদের, যাঁরা দেশের জন্য প্রাণ উৎসর্গ করে এনেছেন স্বাধীনতার পূর্ণস্বাদ।

পরে বিভাগীয় কমিশনার, পুলিশ কমিশনার, রেঞ্জ ডিআইজি এবং আরএমপির ঊর্ধ্বতন কর্মকর্তারা টিকাপাড়া ও হড়গ্রাম গোরস্থানে গিয়ে জুলাই গণঅভ্যুত্থানে শহিদদের কবর জিয়ারত ও তাঁদের আত্মার মাগফেরাত কামনায় দোয়া করেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

এই বিভাগের আরও সংবাদ >

সর্বশেষঃ