,

৫ লাখ টাকা চাঁদার মামলা: পুলিশের তদন্তে আক্কাছ দায়ী

তিমির বনিক, মৌলভীবাজার প্রতিনিধি:

মৌলভীবাজার সদর উপজেলার সৈয়ারপুর রিয়াছত উল্লাহ সড়কের আবাসিক এলাকায় সৌদি প্রবাসী জালাল আহমেদের মালিকানাধীন ৭ তলা ভবন নির্মাণে ঠিকাদারের কাছে ৫ লাখ টাকা চাঁদা দাবি, প্রাণনাশের হুমকি এবং নির্মাণ সামগ্রী রাখার টিনশেড ঘর দা দিয়ে কুপিয়ে ক্ষতিগ্রস্ত করার অভিযোগের সত্যতা পেয়েছে পুলিশ। এ বিষয়ে তদন্ত প্রতিবেদন আদালতে দাখিল করেছে মৌলভীবাজার মডেল থানা।

গত ২৭ মার্চ মৌলভীবাজার সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট, ১নং আমলী আদালতে (সিআর মামলা নং-১০১/২০২৫ইং, সদর) কমলগঞ্জ উপজেলার পতনউষার ইউনিয়নের আব্দুল খালিকের পুত্র মো. আক্কাছ মিয়া (৪৫)-কে একমাত্র আসামি করে অনুসন্ধান শেষে তদন্ত প্রতিবেদন দাখিল করা হয়।

মামলার এজাহার সূত্রে জানা গেছে, শ্যামলী রোডের ওই ভবন নির্মাণে ঠিকাদার হিসেবে চুক্তিবদ্ধ হয়ে কাজ শুরু করেন আব্দুল হালিম। গত ২৫ জানুয়ারি সকাল ১১টার দিকে অভিযুক্ত আক্কাছ মিয়া অজ্ঞাতনামা কয়েকজন সহযোগীসহ সেখানে গিয়ে কাজ বন্ধ করে দেন এবং কাজ চালু রাখতে ৫ লাখ টাকা চাঁদা দেওয়ার দাবি জানান। দাবিকৃত টাকা না দিলে প্রাণে হত্যার হুমকি দেন তিনি। এ সময় উভয় পক্ষের মধ্যে উত্তেজনা সৃষ্টি হলে স্থানীয়রা ঠিকাদারকে উদ্ধার করে নিরাপদে সরিয়ে নেন।

ঘটনার পর ভূমির মালিক প্রবাসী জালাল আহমেদ ঠিকাদারকে আইনগত ব্যবস্থা নেওয়ার পরামর্শ দেন। পরে ঠিকাদার নিজে বাদী হয়ে আক্কাছ মিয়া ও অজ্ঞাতনামা আরও ৩-৪ জনকে আসামি করে আদালতে মামলা দায়ের করেন। আদালত মামলাটি তদন্তের জন্য মৌলভীবাজার মডেল থানা পুলিশকে নির্দেশ দেন।

প্রসঙ্গত, আক্কাছ মিয়ার বিরুদ্ধে পূর্বেও জালজালিয়াতি ও প্রতারণার একাধিক অভিযোগ রয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

এই বিভাগের আরও সংবাদ >

সর্বশেষঃ