আরিফ হোসেন হারিছ, সিরাজদিখান (মুন্সীগঞ্জ) প্রতিনিধি:
মুন্সীগঞ্জের সিরাজদিখানে জুলাই গণঅভ্যুত্থানের ধারাবাহিকতায় ছাত্র-জনতার আন্দোলনের মাধ্যমে আওয়ামী ফ্যাসিবাদের পতনের ১ বছর পূর্তি উপলক্ষে উপজেলা বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে বিজয় র্যালি অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৫ আগস্ট) সকাল ১০টায় উপজেলার ইছাপুরা ইউনিয়নের রাজদিয়া অভয় পাইলট উচ্চ বিদ্যালয় মাঠ থেকে র্যালিটি শুরু হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা বাসস্ট্যান্ড মোড়ে বিএনপির কার্যালয়ের সামনে এসে শেষ হয়।
মুন্সীগঞ্জ জেলা বিএনপির ১ নম্বর সদস্য ও সিরাজদিখান উপজেলা বিএনপির সভাপতি শেখ মো. আব্দুল্লাহর নেতৃত্বে বিজয় র্যালিতে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এম. হায়দার আলী।
এছাড়া উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সহসভাপতি মোতাহার হোসেন, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আতাউর রহমান হাওলাদার, মুন্সীগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক সিদ্দিক মোল্লা, উপজেলা যুবদলের আহ্বায়ক মো. ইয়াসিন সুমন, সদস্য সচিব শাহাদাৎ সিকদার, যুগ্ম আহ্বায়ক দেলোয়ার হোসেন ও মাকসুদুল ইসলাম, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আজিজুল ইসলাম, সদস্য সচিব শেখ মো. রাসেল, যুগ্ম আহ্বায়ক মো. শাহাদাৎ হোসেন জয়, বিক্রমপুর কে বি ডিগ্রি কলেজ শাখা ছাত্রদলের সভাপতি অনন্যা রহমান অর্পা, উপজেলা ছাত্রদলের সাবেক সহসভাপতি মো. নাঈম, মো. আশিকসহ উপজেলার ১৪টি ইউনিয়ন বিএনপির সভাপতি-সাধারণ সম্পাদক এবং বিভিন্ন ইউনিয়নের অসংখ্য নেতাকর্মী।








