শুক্রবার, ১লা মে, ২০২৬ খ্রিস্টাব্দ

জাতির উদ্দেশে ভাষণে প্রধান উপদেষ্টা: ফেব্রুয়ারিতেই জাতীয় নির্বাচন

পথে প্রান্তরে ডিজিটাল ডেস্ক:

প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস আজ মঙ্গলবার রাতে জাতির উদ্দেশে ভাষণে আগামী ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন আয়োজনের ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন।

২০২৬ সালের ফেব্রুয়ারি মাসে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন আয়োজনের পরিকল্পনা করছে অন্তর্বর্তী সরকার। এ জন্য অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে প্রধান নির্বাচন কমিশনারের কাছে চিঠি পাঠানো হবে, যাতে নির্বাচন কমিশন আগামী রমজানের আগে, ২০২৬ সালের ফেব্রুয়ারি মাসে জাতীয় নির্বাচন অনুষ্ঠানের ব্যবস্থা করতে পারেন।

মঙ্গলবার (৫ আগস্ট) প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস জাতির উদ্দেশে ভাষণে এই ঘোষণা দেন। জুলাই গণ-অভ্যুত্থানের এক বছর পূর্তির দিনে রাত ৮টা ২০ মিনিটে তিনি এই ভাষণ দেন। প্রধান উপদেষ্টার ভাষণ বাংলাদেশ টেলিভিশন, বিটিভি নিউজ ও বাংলাদেশ বেতার একযোগে সম্প্রচার করে।

এর আগে আজ বিকেলে জাতীয় সংসদ ভবন এলাকায় জুলাই ঘোষণাপত্র পাঠ করেন তিনি। জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় তিনি এ ঘোষণাপত্র পাঠ করেন।

সংস্কার, বিচার ও জাতীয় নির্বাচন অনুষ্ঠান—এই তিনটিকেই অন্তর্বর্তী সরকারের প্রধান কাজ হিসেবে উল্লেখ করেন প্রধান উপদেষ্টা। তিনি বলেন, ‘এবার আমাদের সর্বশেষ দায়িত্ব পালনের পালা—নির্বাচন অনুষ্ঠান। আজ এই মহান দিবসে আপনাদের সামনে বক্তব্য রাখার পর থেকেই আমরা আমাদের সর্বশেষ এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ অধ্যায়ে প্রবেশ করব। আমরা এবার একটি নির্বাচিত সরকারের কাছে দায়িত্ব হস্তান্তরের প্রক্রিয়া শুরু করব।’

অধ্যাপক মুহাম্মদ ইউনূস আরও বলেন, ‘অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে আমি প্রধান নির্বাচন কমিশনারের কাছে চিঠি পাঠাব, যাতে নির্বাচন কমিশন আগামী রমজানের আগে, ২০২৬ সালের ফেব্রুয়ারি মাসে জাতীয় নির্বাচন অনুষ্ঠানের আয়োজন করতে পারেন।’

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

এই বিভাগের আরও সংবাদ >

সর্বশেষঃ