,

মৌলভীবাজারে ৬টি চোরাই সিএনজিসহ গ্রেপ্তার ১

তিমির বনিক, মৌলভীবাজার প্রতিনিধি:

মৌলভীবাজার সদর থানা পুলিশের অভিযানে চোরাই যাওয়া ৬টি সিএনজি অটোরিকশা উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় সুনামগঞ্জ থেকে আব্দুল কাইয়ুম নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে।

পুলিশ জানায়, ৪ আগস্ট দিবাগত রাতে উপজেলার গিয়াসনগর ইউনিয়নের করিমনগরের ভূমি অফিস সংলগ্ন সামসুল ইসলামের গ্যারেজের তালা ভেঙে মোট ৪টি সিএনজি অটোরিকশা চুরি করে নিয়ে যায় চোরেরা। সিএনজি মালিকদের অভিযোগের ভিত্তিতে মৌলভীবাজার সদর থানার এসআই হিরণ কুমার বিশ্বাস, এসআই জয়ন্ত সরকার, এএসআই রানা মিয়া ও এএসআই সাইদুর রহমানের নেতৃত্বে পুলিশের একটি দল তদন্ত শুরু করে।

পরে ৫ আগস্ট সুনামগঞ্জের ছাতক থানার ছৈলা-আফজালাবাদ ইউনিয়নের রাধানগর-শিবপুর এলাকায় অভিযান চালিয়ে চুরি যাওয়া ৪টি সিএনজি অটোরিকশাসহ অতিরিক্ত আরও ২টি সিএনজি উদ্ধার করা হয়। ঘটনাস্থল থেকেই আব্দুল কাইয়ুম (৪৫) কে গ্রেপ্তার করা হয়।

উদ্ধারকৃত অটোরিকশাগুলোর আনুমানিক মূল্য প্রায় ২২ লাখ টাকা।

মৌলভীবাজার সদর মডেল থানার ওসি গাজী মো. মাহবুবুর রহমান বলেন, “এই ঘটনায় বাদীর অভিযোগের ভিত্তিতে মামলা রুজু করা হয়েছে। চোর চক্রের একজনকে গ্রেপ্তার করা হয়েছে এবং অন্যান্য সদস্যদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে।”

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

এই বিভাগের আরও সংবাদ >

সর্বশেষঃ