,

গাজায় এক প্রাণের মূল্য ১৮ কোটি টাকা!!

পথে প্রান্তরে অনলাইন ডেস্ক:

২০২৩ সালের ৭ অক্টোবর থেকে অবরুদ্ধ গাজা উপত্যকায় দখলদার ইসরায়েলের নৃশংস হামলা চলছে। দুই বছরের বেশি সময় ধরে চলা এ যুদ্ধে এখন পর্যন্ত গাজার প্রায় ৬১ হাজার মানুষ নিহত হয়েছেন।

ইসরায়েলের অর্থমন্ত্রী বেজালেল স্মোটরিচ বুধবার (৬ আগস্ট) জানান, গাজায় চলমান যুদ্ধ পরিচালনায় তাদের এখন পর্যন্ত ৩০০ বিলিয়ন শেকেল খরচ হয়েছে, যা ৮৭ দশমিক ৫ বিলিয়ন মার্কিন ডলারের সমান।

সংখ্যার হিসাবে দেখা যায়, এই বিপুল ব্যয়ে গাজার ৬১ হাজার মানুষের প্রাণহানি ঘটিয়েছে তারা। অর্থাৎ, গড় হিসাবে একজনকে হত্যা করতে ইসরায়েলের খরচ হয়েছে প্রায় ১৮ কোটি টাকা (বাংলাদেশি মুদ্রায় মোট ব্যয় প্রায় ১০ কোটি ৬৪ লাখ ৮১২ কোটি ১২ লাখ ৫০ হাজার টাকা)।

এত ব্যয়বহুল যুদ্ধের পরও ইসরায়েলের অর্থমন্ত্রী ঘোষণা দিয়েছেন, ‘পূর্ণ জয়’ না হওয়া পর্যন্ত হামলা চলবে। তিনি বলেন, “হামাস, ইউরোপ এবং ইসরায়েলের ভেতরের কিছু মানুষ যুদ্ধ বন্ধের আহ্বান জানাচ্ছে। কিন্তু আমরা সবকিছু করব যুদ্ধ চালিয়ে যেতে, যতক্ষণ না পুরো বিজয় অর্জিত হয়।”

এদিকে আজ বৃহস্পতিবার (৭ আগস্ট) প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু তার মন্ত্রীসভাকে নিয়ে বৈঠকে বসবেন। বৈঠকে পুরো গাজা দখলের সিদ্ধান্ত আসতে পারে বলে ধারণা করা হচ্ছে। অর্থমন্ত্রীও এ ইঙ্গিত দিয়ে বলেন, “আমি আশা করি কাল আমরা গাজার সর্বত্র হামলার সিদ্ধান্ত নেব এবং দখল নেব। যেন হামাসকে সামরিকভাবে চূড়ান্তভাবে পরাজিত করতে পারি।”

সূত্র: মিডল ইস্ট আই

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

এই বিভাগের আরও সংবাদ >

সর্বশেষঃ