,

শ্রীমঙ্গলে গাঁজাসহ দুই মাদক কারবারি আটক

তিমির বণিক, মৌলভীবাজার প্রতিনিধি:

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে প্রায় ৫ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারিকে আটক করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)-৯। এ সময় তাদের ব্যবহৃত একটি প্রাইভেট কারও জব্দ করা হয়েছে।

র‍্যাব-৯, সিপিসি-২, শ্রীমঙ্গল ক্যাম্প সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার দুপুরে এএসপি মো. জিয়া লতিফুল ইসলামের নেতৃত্বে র‍্যাবের একটি দল অভিযান চালায়। শ্রীমঙ্গল উপজেলার ভূনবীর ইউনিয়নের আইয়ুব তালুকদার ফিলিং স্টেশনের সামনে, শ্রীমঙ্গল-হবিগঞ্জ সড়কে এই অভিযান পরিচালিত হয়।

অভিযানে একটি প্লাস্টিকের বালতিতে রাখা পাঁচটি পলিথিনে মোড়ানো মোট ৪ কেজি ৮০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। পাশাপাশি, মাদক পরিবহনে ব্যবহৃত ঢাকা মেট্রো-গ ১৭-৯৬৮৮ নম্বরের একটি সিলভার রঙের প্রাইভেট কার জব্দ করা হয়।

আটক ব্যক্তিরা হলেন—মো. জুয়েল মিয়া (২৫), পিতা: আক্কল মিয়া, গ্রাম: উত্তর সাঙ্গর, থানা: বানিয়াচং, জেলা: হবিগঞ্জ; এবং গাড়িচালক মো. সালেক আহম্মেদ (২৩), পিতা: আব্দুল শহীদ, গ্রাম: কান্দি, থানা: জকিগঞ্জ, জেলা: সিলেট।

র‍্যাব-৯, শ্রীমঙ্গল ক্যাম্প আরও জানিয়েছে, আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

এই বিভাগের আরও সংবাদ >

সর্বশেষঃ