,

বরিশালে মাইক্রোবাসের চাপায় জামায়াত নেতা নিহত

ব্যুরো চীফ, বরিশাল:

বরিশালের উজিরপুর উপজেলায় মাইক্রোবাসের চাপায় মোটরসাইকেল চালক ও জামায়াতে ইসলামীর উজিরপুর উপজেলা শাখার কর্মপরিষদের সদস্য আবু তালেব (৪৫) নিহত হয়েছেন। শুক্রবার (৮ আগস্ট) বেলা সাড়ে ১২টার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কের বামরাইল বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত আবু তালেব উজিরপুর উপজেলার বামরাইল ইউনিয়নের মোড়াকাঠী গ্রামের বাসিন্দা এবং কালিহাতা মাহমুদিয়া আলিম মাদ্রাসার সহকারী শিক্ষক ছিলেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার দুপুরে আবু তালেব মোটরসাইকেলযোগে নিজ বাড়ি থেকে জুমার নামাজ পড়ার উদ্দেশ্যে রওনা দেন। পথে বামরাইল বাসস্ট্যান্ড এলাকায় পৌঁছালে বেপরোয়া গতির একটি মাইক্রোবাস তাকে চাপা দেয়। এতে মোটরসাইকেলটি দুমড়ে-মুচড়ে যায় এবং তিনি গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে বরিশাল শের-ই বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

কালিহাতা মাহমুদিয়া আলিম মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মুখতার হোসাইন দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে বলেন, “ঘটনার পরপরই স্থানীয়রা ধাওয়া দিয়ে ঘাতক মাইক্রোবাসটি আটক করেছে।”

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

এই বিভাগের আরও সংবাদ >

সর্বশেষঃ