,

রোহিঙ্গাসহ আটক ৮ জনকে পুশ-ইন করেছে বিএসএফ

তিমির বনিক, মৌলভীবাজার প্রতিনিধি:

মৌলভীবাজারের বড়লেখা সীমান্ত দিয়ে নারী ও শিশুসহ চার রোহিঙ্গা এবং চার বাংলাদেশিকে পুশ-ইন করেছে ভারতের সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।

শুক্রবার (৮ আগস্ট) সকালে উপজেলার বাতামোড়ল পানপুঞ্জি এলাকা থেকে তাদের আটক করা হয়। সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

আটক রোহিঙ্গারা হলেন— কক্সবাজারের টেকনাফ লেদা ক্যাম্পের আসাদুল্লাহ (৪৫), তার স্ত্রী জমিলা বেগম (২৫), মেয়ে আসমা খাতুন (২) ও ছেলে হামিদ হোসেন (১৫)।

আটক বাংলাদেশিরা হলেন— ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার হাকর গ্রামের শিরীন আক্তার (৩৫) ও তার ছেলে মো. সিয়াম (১৮), পাবনা সদর উপজেলার চর আশিতোষপুর গ্রামের মো. জাকির শেখ (২৫) এবং কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার চান্দপুর গ্রামের সাবিনা খাতুন (৩০)।

বিজিবি-৫২ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ আরিফুল হক চৌধুরী জানান, সীমান্ত পিলার ১৩৭৪ থেকে প্রায় ৫০০ গজ ভেতরে বাতামোড়ল পানপুঞ্জি এলাকায় ঘোরাঘুরির সময় নিউ পাল্লাথল বিওপির টহল দলের নজরে পড়লে আটজনকে আটক করা হয়। যাচাই-বাছাই শেষে তাদের বড়লেখা থানায় সোপর্দ করা হবে।

বড়লেখা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহবুবুর রহমান মোল্লা বলেন, বিজিবি এখনো কাউকে থানায় হস্তান্তর করেনি। সোপর্দ করা হলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

এই বিভাগের আরও সংবাদ >

সর্বশেষঃ