,

সাংবাদিক তুহিন হত্যাকারীদের ফাঁসির দাবিতে প্রতিবাদ সমাবেশ

ব্যুরো চীফ, বরিশাল:

পেশাগত দায়িত্ব পালনে নিরাপত্তা ও সাংবাদিক সুরক্ষা আইন প্রণয়নের দাবিতে এবং গাজীপুরে প্রকাশ্যে কুপিয়ে সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে নির্মমভাবে হত্যার ঘটনায় জড়িত সকলকে দ্রুত গ্রেপ্তারপূর্বক ফাঁসির দাবিতে বরিশালের গৌরনদীতে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের (বিএমএসএফ) কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে শনিবার (৯ আগস্ট) বেলা ১১টায় বিএমএসএফ ও সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটি বাংলাদেশ, গৌরনদী উপজেলা শাখার যৌথ আয়োজনে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান বক্তা ছিলেন বিএমএসএফ কেন্দ্রীয় কমিটির সহ-সাধারণ সম্পাদক খোকন আহম্মেদ হীরা। সভাপতিত্ব করেন উপজেলা শাখার সভাপতি এসএম মিজান এবং সঞ্চালনা করেন সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক জামিল মাহমুদ।

অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন বিএমএসএফ’র সাধারণ সম্পাদক হাসান মাহমুদ, সাংগঠনিক সম্পাদক প্রেমানন্দ ঘরামী, দপ্তর সম্পাদক কেএম সোহেব জুয়েল, সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটির উপজেলা শাখার সভাপতি মনীষ চন্দ্র বিশ্বাস, সহ-সভাপতি তারেক মাহমুদ আলী, যুগ্ম সাধারণ সম্পাদক রনি মোল্লা, সাংগঠনিক সম্পাদক আরিফিন রিয়াদ, কোষাধ্যক্ষ সৈয়দ মাজহার রুবেল, নির্বাহী সদস্য বিনয় কৃষ্ণ শিয়ালী, সাংবাদিক সোলায়মান তুহিন, আতাউর রহমান চঞ্চল, পঙ্কজ কুন্ডু ও সাকিব হোসেন।

বক্তারা বলেন, সাংবাদিকরা এখনও নিরাপত্তাহীনতার মধ্যে রয়েছেন। গাজীপুরে সাংবাদিক তুহিন হত্যা তারই প্রমাণ। ঘটনার আগের দিন একই এলাকায় চাঁদাবাজির সংবাদ প্রকাশ করায় পুলিশের সামনেই সাংবাদিক আনোয়ার হোসেনকে ইট দিয়ে পিটিয়ে গুরুতর জখম করা হয়েছে।

তারা উভয় ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে বিশেষ ট্রাইব্যুনালের মাধ্যমে বিচার দাবি করেন। পাশাপাশি সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনে নিরাপত্তা নিশ্চিত করা ও সাংবাদিক সুরক্ষা আইন বাস্তবায়নের জোর দাবি জানান।

বক্তারা আরও বলেন, গণঅভ্যুত্থানের সময় নিহত সাংবাদিকদের পরিবারকে মুক্তিযোদ্ধাদের মতো রাষ্ট্রীয়ভাবে পুনর্বাসন করতে হবে। একই সঙ্গে কেএম সোহেব জুয়েলকে হত্যার হুমকি প্রদানকারীদেরও অবিলম্বে গ্রেপ্তারের দাবি জানান তারা।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

এই বিভাগের আরও সংবাদ >

সর্বশেষঃ