বৃহস্পতিবার, ৩০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

ঠাকুরগাঁওয়ে ৩শ পিস ইয়াবাসহ দুইজন গ্রেফতার

ঠাকুরগাঁও প্রতিনিধি:

ঠাকুরগাঁওয়ে ডিবি পুলিশের অভিযানে ৩শ পিস ইয়াবাসহ দুইজনকে গ্রেফতার করা হয়েছে। এ ঘটনায় ডিবি পুলিশের এসআই (নি.) মো. রাশেদুল ইসলাম বাদী হয়ে শুক্রবার সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করেছেন।

মামলার বিবরণে জানা যায়, বৃহস্পতিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশের একটি দল ঠাকুরগাঁও রোড এলাকায় অবস্থান নেয়। এ সময় তারা জানতে পারে, বালিয়াডাঙ্গী থেকে একটি মোটরসাইকেলে করে দুই ব্যক্তি মাদকসহ ঠাকুরগাঁওয়ের দিকে আসছে। পরে রোড সুগার মিলস গেটের সামনে মোটরসাইকেলটি সন্দেহভাজন হিসেবে থামানোর চেষ্টা করলে চালক ও আরোহী পালানোর চেষ্টা করে। পুলিশ তাদের আটক করে তল্লাশি চালিয়ে ৩শ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে।

গ্রেফতারকৃতরা হলেন—ঠাকুরগাঁও পৌর শহরের মুন্সিপাড়া এলাকার মো. আবু বক্কর সিদ্দীকের ছেলে মো. রবিন ইসলাম (২৫) এবং পার্শ্ববর্তী আশ্রমপাড়া মহল্লার মো. ফিরোজুল ইসলামের ছেলে মো. আতিকুল ইসলাম (৩৯)।

আটকদের শুক্রবার আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

এই বিভাগের আরও সংবাদ >

সর্বশেষঃ