,

বরিশাল বিভাগের ২১ আসনে খেলাফত মজলিসের প্রার্থী ঘোষণা

ব্যুরো চিফ, বরিশাল: 

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বরিশাল বিভাগের ২১টি আসনে মনোনীত প্রার্থীদের নাম ঘোষণা করেছে খেলাফত মজলিস।

শনিবার (৯ আগস্ট) বরিশাল প্রেসক্লাবের হলরুমে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে দলের সিনিয়র নেতারা এ তালিকা প্রকাশ করেন। দিবাগত রাতে খেলাফত মজলিসের যুগ্ম মহাসচিব মুহাম্মদ মুনতাসির আলী জানান, বিভাগের সব আসনে প্রার্থীর নাম আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়েছে।

ঘোষিত প্রার্থীরা হলেন—
বরিশাল-১: অধ্যাপক মো. সাইদুর রহমান শাহীন
বরিশাল-2: মো. মোস্তাফিজুর রহমান ইরান
বরিশাল-3: অধ্যাপক মাওলানা মুহাম্মদ মুয়াজ্জেম হোসাইন
বরিশাল-4: অধ্যাপক রুহুল আমীন কামাল
বরিশাল-5: অধ্যাপক একেএম মাহবুব আলম
বরিশাল-6: অধ্যাপক মো. মোশাররেফ হোসেন খান

বরগুনা-1: অ্যাডভোকেট মো. জাহাঙ্গীর হোসাইন
বরগুনা-2: অধ্যাপক মো. রফিকুল ইসলাম

পটুয়াখালী-1: অধ্যাপক মাওলানা মো. সাইদুর রহমান
পটুয়াখালী-2: মাওলানা মো. আইয়ুব বিন মুসা
পটুয়াখালী-3: অ্যাডভোকেট দেলোয়ার হোসেন
পটুয়াখালী-4: ডা. জহির আহম্মেদ

ঝালকাঠী-1: মাওলানা মইনুল ইসলাম
ঝালকাঠী-2: ডা. মো. ছিদ্দিকুর রহমান

ভোলা-1: মাওলানা শামসুল আলম
ভোলা-2: অধ্যক্ষ মাওলানা সালেহ উদ্দীন
ভোলা-3: মাওলানা আবদুর রাজ্জাক
ভোলা-4: ইঞ্জিনিয়ার মো. মাহফুজুর রহমান

পিরোজপুর-1: মাওলানা আবদুল গফ্ফার
পিরোজপুর-2: হাফেজ মো. নূরুল হক
পিরোজপুর-3: অধ্যাপক মোতালেব হোসেন

সংবাদ সম্মেলনে নেতারা বলেন, আগামী বছরের ফেব্রুয়ারিতে জাতীয় সংসদ নির্বাচনের ঘোষণাকে তারা স্বাগত জানাচ্ছেন। তবে নির্বাচনের আগে সংস্কার, বিচার এবং লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করতে হবে। পাশাপাশি সম্প্রতি প্রকাশিত ‘জুলাই ঘোষণাপত্র’-এ সংশোধন আনারও দাবি জানান তারা।

লিখিত বক্তব্য পাঠ করেন অধ্যাপক সিরাজুল হক। সংগঠনের নায়েবে আমির অধ্যাপক সিরাজুল হকের সভাপতিত্বে সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন নায়েবে আমির মাওলানা সাইয়্যেদ ফেরদাউস বিন ইসহাক, সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট জাহাঙ্গীর হোসাইন, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাস্টার আবদুল মজিদ, অধ্যাপক একেএম মাহবুব আলম, অধ্যাপক আহমদ আসলাম, কেন্দ্রীয় সমাজকল্যাণ ও শিল্পবিষয়ক সম্পাদক আমিনুর রহমান ফিরোজ, কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক ইঞ্জিনিয়ার মাহফুজুর রহমান, কেন্দ্রীয় নির্বাহী সদস্য হাজী নুর হোসেনসহ বরিশাল বিভাগ ও জেলার নেতৃবৃন্দ।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

এই বিভাগের আরও সংবাদ >

সর্বশেষঃ