,

সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে মৌলভীবাজার অনলাইন প্রেসক্লাবের বিক্ষোভ 

তিমির বনিক, মৌলভীবাজার প্রতিনিধি:

গাজীপুরের চান্দনা চৌরাস্তা এলাকায় অস্ত্রধারী দুর্বৃত্তদের হামলায় এলোপাতাড়ি কুপিয়ে দৈনিক প্রতিদিনের কাগজ পত্রিকার স্টাফ রিপোর্টার আসাদুজ্জামান তুহিন হত্যার প্রতিবাদে মৌলভীবাজারে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। একই সঙ্গে সারাদেশে সাংবাদিক নির্যাতনের প্রতিবাদ জানিয়ে মূল পরিকল্পনাকারী ও হামলাকারীদের দ্রুত গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়।

শনিবার (৯ আগস্ট) দুপুরে মৌলভীবাজার চৌমোহনা চত্বরে মৌলভীবাজার অনলাইন প্রেসক্লাবের উদ্যোগে অনুষ্ঠিত এ প্রতিবাদ সভায় সর্বস্তরের সাংবাদিক ও নানা পেশাজীবী মানুষের অংশগ্রহণে প্রতিবাদে মুখর হয়ে ওঠে এলাকা।

সভায় সভাপতিত্ব করেন মৌলভীবাজার অনলাইন প্রেসক্লাবের সহ-সভাপতি জোসেপ আলী চৌধুরী (দৈনিক নয়া বঙ্গবাজার) এবং যৌথ সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক মশাহিদ আহমদ (দৈনিক আমাদের কণ্ঠ) ও চিনু রঞ্জন তালুকদার (দৈনিক গণমুক্তি)। এতে বক্তব্য রাখেন মৌলভীবাজার পৌর বিএনপির আহ্বায়ক কমিটির যুগ্ম আহ্বায়ক ও জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মনোয়ার আহমেদ রহমান, মৌলভীবাজার এনসিপির যুগ্ম সমন্বয়কারী এহসান জাকারিয়া, এহসান বিন মুজাহির, অনলাইন প্রেসক্লাবের সহ-সভাপতি অঞ্জন প্রসাদ রায় চৌধুরী (দৈনিক বঙ্গজননী), তাওহীদ ইসলাম দাবা একাডেমির প্রতিষ্ঠাতা তাওহীদ ইসলাম, মঈনুল হক (সংবাদ সারাদেশ) প্রমুখ।

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা সাংবাদিক ইউনিয়নের সভাপতি মো. জাফর ইকবাল, দুরুদ আহমেদ (দীপ্ত নিউজ), আব্দুল্লাহ আহমদ (পাতাকুড়ি দেশ), মনজু বিজয় চৌধুরী (দৈনিক জনবানী), রিপন আহমদ-১ (দৈনিক আলোকিত বাংলাদেশ), রিপন আহমদ-২ (বাংলাদেশ সমাচার), রিপন আহমদ-৩ (চ্যানেল এস), আব্দুল মুকিত ইমরাজ (জনতার দলিল), বিকাশ দাশ (মোহনা টিভি), খালেদ আহমদ সামির (স্বাধীন বাংলা টিভি), বিজয় সাহা (দৈনিক একুশের সংবাদ), জাহেদুল ইসলাম পাপ্পু (কুলাউড়ার ডাক), নাসরিন প্রিয়া (এনআর মিডিয়া), শাহ মো. ফজলুর রহমান (দৈনিক আলোকিত সকাল), জুয়েল আহমদ (জে.আর. মিডিয়া), শায়েক আহমদ (দৈনিক ঘোষণা), মহসিন আহমদ (গণমুক্তি), এমরান হোসেন (দৈনিক সংবাদ প্রতিদিন), সাকিব আহমদ, সাদিকুর রহমান সাব্বির (দুর্নীতি তালাশ নিউজ টিভি), জুনেদ আহমদ (সিলেটি চ্যানেল), রকিবুল ইসলাম রকি (প্রতিদিনের কাগজ) প্রমুখ।

বক্তারা বলেন, সারাদেশে সাংবাদিকদের খুন ও নির্যাতনের ঘটনা বেড়েই চলেছে। গত ৭ আগস্ট বৃহস্পতিবার প্রকাশ্যে কুপিয়ে হত্যা করা হয় আসাদুজ্জামান তুহিনকে। এছাড়া নগরীর সাহাপাড়া এলাকায় অটোরিকশা চালকদের কাছ থেকে চাঁদা আদায়ের ভিডিও ধারণ করতে গিয়ে হামলার শিকার হন দৈনিক বাংলাদেশের আলো পত্রিকার রিপোর্টার আনোয়ার হোসেন। তাকে ইট দিয়ে পিটিয়ে গুরুতর আহত করা হয়, অথচ ঘটনার পাশেই পুলিশ সদস্যদের দেখা গেলেও তারা কোনো সহায়তা দেননি। বর্তমানে আনোয়ার হোসেন হাসপাতালে চিকিৎসাধীন।

সভায় সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করা হয় এবং গণমাধ্যমকর্মীদের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানানো হয়। এছাড়া মৌলভীবাজারের শমসেরনগর রোডে ব্যবসায়ী রুবেল হত্যার প্রতিবাদ জানিয়ে সংশ্লিষ্ট আসামিকে দ্রুত গ্রেপ্তারের আহ্বান জানানো হয়।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

এই বিভাগের আরও সংবাদ >

সর্বশেষঃ