বৃহস্পতিবার, ৩০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

বাউবি’র ঠাকুরগাঁও উপ-আঞ্চলিক কেন্দ্রে সুধী সমাবেশ

আব্দুল আউয়াল, ঠাকুরগাঁও প্রতিনিধি:

গণমুখী ও জীবনব্যাপী শিক্ষা সবার মাঝে ছড়িয়ে দিতে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের (বাউবি) ঠাকুরগাঁও উপ-আঞ্চলিক কেন্দ্রে সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। এতে ইমাম, পুরোহিত, শিক্ষক-শিক্ষিকা ও সাংবাদিকসহ ১০০ জন অংশ নেন।

রবিবার (১০ আগস্ট ২০২৫) বিকেল ৩টায় বাউবি ঠাকুরগাঁও জগন্নাথপুর আঞ্চলিক কেন্দ্রের হলরুমে এই সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাউবি’র রংপুর আঞ্চলিক কেন্দ্রের আঞ্চলিক পরিচালক আবু হাফিজ মো. ফজলে নিজামী।

সভাপতিত্ব করেন বাউবি ঠাকুরগাঁও উপ-আঞ্চলিক কেন্দ্রের যুগ্ম আঞ্চলিক পরিচালক ড. মো. আছাদুল ইসলাম।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাউবি রংপুর কেন্দ্রের যুগ্ম আঞ্চলিক পরিচালক (হিসাব) মো. আজিজার রহমান।

শুভেচ্ছা বক্তব্য রাখেন ঠাকুরগাঁও সরকারি কলেজের অধ্যাপক জনাব মাহমুদ হাসান (হেলু), রিভার ভিউ উচ্চ বিদ্যালয়ের ঘনেস্বর স্যার এবং বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের সেকশন অফিসার মো. নায়েবুল হকসহ অনেকে।

সঞ্চালনায় ছিলেন বাউবি’র এসএসসি প্রোগ্রামের টিউটর, ঠাকুরগাঁও রিভার ভিউ উচ্চ বিদ্যালয়ের এ.কে.এম. সেলিম।

বক্তারা বলেন, “দক্ষ মানবসম্পদ তৈরি করা এবং গণমুখী ও জীবনব্যাপী শিক্ষা নিশ্চিত করাই হলো বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের প্রধান লক্ষ্য। সমাজের সকল স্তরের মানুষের কাছে শিক্ষার আলো পৌঁছে দেওয়ার ক্ষেত্রে বাউবি অসাধারণ ভূমিকা পালন করছে।

বিশেষ করে যারা প্রচলিত পদ্ধতিতে পড়াশোনা করার সুযোগ পাননি, তাদের জন্য বাউবি এক নতুন দিগন্ত উন্মোচন করেছে। আমরা বিশ্বাস করি, শিক্ষার কোনো বয়স নেই, তাই সবাইকে জীবনের শেষ দিন পর্যন্ত শেখার এই প্রক্রিয়ায় যুক্ত থাকতে হবে।”

বক্তারা আরও বলেন, “সমাজের পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে মূলধারায় ফিরিয়ে আনতে শিক্ষার কোনো বিকল্প নেই। বাউবি’র সহজলভ্য ও নমনীয় শিক্ষা পদ্ধতি এই লক্ষ্য অর্জনে সহায়তা করছে।”

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত, পবিত্র গীতা পাঠ এবং পবিত্র বাইবেল পাঠ করা হয়।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

এই বিভাগের আরও সংবাদ >

সর্বশেষঃ