তিমির বনিক, মৌলভীবাজার প্রতিনিধি:
মৌলভীবাজারের শ্রীমঙ্গল থানার পুলিশের বিশেষ অভিযানে মির্জাপুর ইউনিয়নের বৌলাশী এলাকা থেকে দুই কেজি গাঁজা ও নগদ অর্থসহ নন্দ লাল ভৌমিক (৫৪) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে।
শনিবার দিবাগত রাতে শ্রীমঙ্গল থানার এসআই তপন চন্দ্র দাসের নেতৃত্বে সঙ্গীয় ফোর্স ১নং মির্জাপুর ইউনিয়নের বৌলাশী গ্রামের নন্দ লাল ভৌমিকের বসতঘরে অভিযান চালায়।
অভিযানে তার ঘর তল্লাশি করে দুই কেজি গাঁজা এবং মাদক কেনাবেচার নগদ ৩০ হাজার টাকা জব্দ করা হয়।
শ্রীমঙ্গল থানার ওসি মো. আমিনুল ইসলাম জানান, গ্রেপ্তারকৃত নন্দ লাল ভৌমিকের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে এবং তাকে মৌলভীবাজারের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।








