সোমবার, ২৫শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ

কক্সবাজারে বিজিবির অভিযানে ইয়াবাসহ নারী আটক

কক্সবাজার প্রতিনিধি:

কক্সবাজারে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) অভিযানে ১ হাজার পিস ইয়াবাসহ এক নারীকে আটক করা হয়েছে। আটক নারীর নাম আয়েশা, তিনি কক্সবাজারের রামু উপজেলার দক্ষিণ খুনিয়া পালং গ্রামের বাসিন্দা।

বিজিবি সূত্রে জানা যায়, সোমবার (১১ আগস্ট) সকাল ১১টা ৪০ মিনিটে কক্সবাজার ব্যাটালিয়ন (৩৪ বিজিবি)-এর রেজুখাল চেকপোস্টের একটি তল্লাশি দল নিয়মিত অভিযানের অংশ হিসেবে সোনারপাড়া থেকে কক্সবাজারগামী একটি সিএনজি অটোরিকশা তল্লাশি করে। এ সময় সিএনজিতে যাত্রীবেশে থাকা আয়েশার সপিং ব্যাগের ভেতরে কালো পলিথিনে মোড়ানো প্যাকেট থেকে ১,০০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। এছাড়া মাদক পরিবহনে ব্যবহৃত একটি স্মার্টফোনও জব্দ করা হয়।

বিজিবি জানায়, আটক আসামিকে ইয়াবা ও জব্দকৃত মালামালসহ সংশ্লিষ্ট থানায় মামলা দায়েরের মাধ্যমে পুলিশের কাছে সোপর্দের প্রক্রিয়া চলছে।

কক্সবাজার ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এস এম খায়রুল আলম, পিএসসি জানান, সীমান্তবর্তী এলাকায় অপরাধ দমন এবং মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবির অভিযান অব্যাহত থাকবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

এই বিভাগের আরও সংবাদ >

সর্বশেষঃ